এই সব অতি চেনা লতা-পাতার মধ্যেই রয়েছে অলৌকিক ক্ষমতা...

Published by: Soumitra Sen | Nov 01, 2023

তুলসী

পুজোর কাজে তুলসী পাতাতো লাগেই কিন্তু তাছাড়াও তুলসী পাতার বেশ কিছু গুণাগুণ আছে। নিমের মতো এই গাছের পাতাও জীবাণুনাষক হিসেবে কাজ করে। ইমিউন সিস্টেম ভালো রাখতেও এই পাতা উপকারী।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

ঘৃতকুমারী

ত্বকের জন্য এই গাছ খুবই উপকারী। ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের পাতায় থাকে একপ্রকারের জেল, যা কোনও রকম কাটা জায়গায় বা ঘা-এ লাগালে আরাম পাওয়া যায়।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

কারিপাতা

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কারিপাতা অনেক খাবারেই ব্যবহার করে থাকা হয়, বিশেষ করে দক্ষিণ ভারতীয় খাবারে। চুল ভালো রাখতে এই পাতার জুড়ি মেলা ভার।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

ব্রাহ্মী

স্মৃতিশক্তি বাড়াতে এই পাতা খুবই প্রয়োজনীয়। আয়ুর্বেদ বিজ্ঞানে ব্রেন টনিক বানানোর কাজে এই পাতা লাগে।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

অশ্বগন্ধা

এই গাছের মূলই বেশি প্রয়োজনীয়। তবে এই গাছের পাতাও লাগে বিভিন্ন ঔষধ বানানোর কাজে। স্ট্রেস কমাতে এই পাতা খুবই প্রয়োজনীয়।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

পুদিনা

অ্যাসিডিটির সমস্যায় ভুগলে খেতে পারেন এই পাতা। পেটকে ঠান্ডা রাখতে এই পাতা খুবই প্রয়োজনীয়। বিভিন্ন রান্নাতেও এঅ পাতা ব্যবহার করা হয়।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

বেল

পুজোর কাজেই শুধু ব্যবহার করেন এই পাতা? তা ছাড়াও আরও বিভিন্ন কাজে লাগে এই পাতা। বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই পাতা।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

সজনে

স্বাস্থ্যের অন্যান্য রোগ সারানোর পাশাপাশি, অন্যান্য অপুষ্টির হাত থেকে রক্ষা করে এই পাতা। বাঙালিরা বেশিরভাগ সময়ই পাতা রান্না করেই খায়।

Published by: Soumitra Sen | Nov 01, 2023

VIEW ALL

Read Next Story