বাসি হলেই, স্বাদ দ্বিগুণ...

Published by: Soumitra Sen | Oct 15, 2023

লুচি

সুযোগ পেলে, বাঙালী তিন বেলাই লুচি খেতে পারে। আর সেই লুচিই বাসি হলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

তরকারি

বেশিরভাগ ভারতীয় তরকারিই যেমন মাংসের যেকোনও তরকারি বা অনেক নিরামিষ তরকারিই পরেরদিন গরম করে খেলে বেশি ভালো খেতে লাগে।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

অঙ্কুর

জলখাবারে খেতে চান হেলদি খাবার। তাহলে এই খাবারই একদম উপযুক্ত। যদিও বা এই ধরণের খাবার বাসি না, কিন্তু তাও সারারাত ভিজিয়ে না রাখলে এই খাবার খেতে পারবেন না।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

খিচুড়ি

বাঙালীর কাছে খিচুড়ি একটা আবেগ। বৃষ্টি বা বাড়িতে কোনও রকম পুজো হলেই খিচুড়ি বাঙালী বাড়িতে রান্না হবেই। অনেকের মতেই টাটকার থেকে, খিচুড়ি বাসি খেতেই বেশি ভালো লাগে।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

আচার

কথায় আছে আচার নাকি বাসি হলেই খেতে ভালো লাগে। সে আমের আচারই হোক বা কোনও চাটনি, তা বানানোই হয় বানানোর কিছুদিন বাদে খাওয়ার জন্য।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

বিরিয়ানি

বর্তমানে বিরিয়ানিপ্রেমী নয়, এমন মানুষ খুব কমই আছে। অনেকেই মনে করে, বিরিয়ানি একটু বাসি হলে নাকি বেশি ভালো লাগে খেতে, কারণ এতে নাকি তার ফ্লেভার হয় দ্বিগুণ।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

ধোসা

যেকোনও দক্ষিণী খাবারেরই যেমন ধোসা, ইডলি, বড়ার সব কিছুই বানানোর আগেরদিন তার মিশ্রণ বা ব্যাটার আগেরদিন বানিয়ে রাখতে হয়। সেই মিশ্রণ যত বাসি হয়, তত ভালো হয় খাবারের স্বাদ।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

পোলাও

টাটকা পোলাও তো সবারই ভালো লাগে, কিন্তু যখন সেই পোলাও হয়ে যায় বাসি, তখন সেটি হয় আরও মজার। সমস্ত ফ্লেভার আরও ভালো করে মিশে যায়।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

VIEW ALL

Read Next Story