রান্নাঘরই বিষের ভাঁড়ার! মশলার নামে খাচ্ছেন পোকা লাগা চাল আর পচা রুটির গুড়ো...

Published by: Debasmita Das | May 10, 2024

নকল মশলা

পচা রুটি, ভাত ও কাঠের গুড়ো দিয়ে তৈরি হচ্ছে নকল মশলা। সেটা আবার ভারতেই। এই মশলা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

Published by: Debasmita Das | May 10, 2024

নকল মশলা

এর আগে, মাদ্রাজ কারি পাউডার, সম্বর মশলা পাউডার সহ একাধিক মশলা নিয়ে অভিযোগ ওঠে। এর জেরে হংকং ও সিঙ্গাপুরের দুটি কোম্পানির কিছু মশাল তাদের দেশে নিষিদ্ধ হয়েছে।

Published by: Debasmita Das | May 10, 2024

নকল মশলা

একাধিক মশলায় কারসিনোজেনিক পেস্টিসাইড ইথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে, যা ক্ষতিকারক।

Published by: Debasmita Das | May 10, 2024

নকল মশলা

সর্বভারতীয় সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, এইসব ক্ষতিকারক মশলা তৈরি হচ্ছে পচা রুটি, চাল থেকে।

Published by: Debasmita Das | May 10, 2024

নকল মশলা

নষ্ট হয়ে যাওয়া মিলেট, কাঠের গুড়ো, মরিচের গুড়ো, অ্যাসিডসহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এ মশলার সঙ্গে।

Published by: Debasmita Das | May 10, 2024

দিল্লি

এগুলি দেখতে আসল মশলার মত। দিল্লির বাজারে বেশ ভালো মতই বিক্রি আছে এই নকল মশলার।

Published by: Debasmita Das | May 10, 2024

ব্যবসা

পুলিস সূত্রে খবর, উত্তর-পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মশলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে।

Published by: Debasmita Das | May 10, 2024

পুলিস অভিযান

দিল্লি পুলিস ও ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে এ নিয়ে বহুবার অভিযান করা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকে জানা যায়, ২০২১ সাল থেকে তারা নকল মশলার ব্যবসা করছে।

Published by: Debasmita Das | May 10, 2024

VIEW ALL

Read Next Story