ঠাকুর দেখতে বেরিয়ে কলকাতার এইসব স্ট্রিট ফুড মিস করবেন না যেন...

Published by: Soumitra Sen | Oct 15, 2023

কচুরি

বাঙালীর ঐতিহ্যের মধ্যে বড় একটি অংশ নিয়ে আছে কচুরি। এখনকার শরীর সচেতন মানুষরা অনেকেই কচুরি সেই ভাবে খান না। তবে পুজোর সময় স্বাস্থ্যের কথা না ভেবে, সকালের জলখাবারে এক-আধদিন কচুরি খেতেই পারেন।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

জিলিপি

পুজোর সময় কচুরি খাচ্ছেন, আর শেষ পাতে সাথে জিলিপি থাকবে না, এতো হয় না। তাই জলখাবারের শেষ পাতে রাখুন জিলিপি। আর মিষ্টি প্রেমী হলে, আপনি এমনিই খেতে পারেন।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

সরবত বা ডাবের জল

প্রচন্ড গরমে প্যান্ডেল হপিং। শরীরকে ঠান্ডা রাখতে, সফ্ট ড্রিংকসের বদলে খান নানান ধরণের সরবত বা ডাবের জল।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

মোগলাই

রাতের খাবারের জন্য রেস্টুরেন্টের লাইনে না দাঁড়িয়ে, খান এই স্ট্রিট ফুড। এটি অল্প দামে পেট ভরা খাবার।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

ফুচকা

ফুচকা না খেলে বাঙালীর পুজো সম্পূর্ণই হয় না। অনেক না হলেও, প্যান্ডেল হপিং করতে করতে খিদে পেলে একটু ফুচকা খাওয়া যেতেই পারে।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

শিঙাড়া এবং তেলেভাজা

উৎসবের সময় একটু শিঙাড়া, তেলেভাজা না খেলে উৎসবের আমেজটাই আসেনা। তাই সন্ধের দিকে চা-এর সাথে খেতে পারেন শিঙাড়া বা তেলেভাজা।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

কাঠিরোল

কলকাতার কাঠিরোল বা এগরোল, পুরো বিশ্বের মধ্যে বিখ্যাত। দুর্গা পুজোয় প্যান্ডোল হপিং করতে গিয়ে কাঠিরোল না খেলে, আর কি খেলেন।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

চাইনিজ

বাঙালীর চাইনিজ রান্নার পদ্ধতি কিছুটা আলাদা। ছোট থেকে বড়ো সব জায়গাতেই পাবেন চাইনিজ খাবার। তাহলে এবার পুজোয় হয়ে যাক, চাউমিন বা মোমো।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

কুলফি

আইসক্রিমের পাশাপাশি এবার পুজোয় গরমের হাত থেকে বাঁচতে খান কুলফিও।

Published by: Soumitra Sen | Oct 15, 2023

VIEW ALL

Read Next Story