হেলিকপ্টার দুর্নীতিতে প্রশ্নের মুখে ইউপিএ সরকার

Update: February 14, 2013 15:26 IST

ফের দুর্নীতিতে মুখ পুড়ল ইউপিএ সরকারের। এবার বড়সড় মাপের দুর্নীতির অভিযোগ উঠল প্রতিরক্ষা মন্ত্রকে। ইতালীয় সংস্থার সঙ্গে ভিভিআইপি হেলিকপ্টার কেনার চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর বিরুদ্ধে।

দুর্নীতির দায়ে ফিনমেকানিকা সংস্থার সিইওকে গ্রেফতার করেছে ইতালি পুলিস। তাদের তদন্ত রিপোর্টেই উঠে এসেছে এসপি ত্যাগীর নাম। তিন হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকার চুক্তিতে প্রায় ৩৭০কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে রিপোর্টে।

ইতালির প্রতিরক্ষা সংস্থা ফিনমেকানিকা-র সঙ্গে বারোটি ভিভিআইপি কোটার অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার চুক্তি আপাতত তাই শিকেয়। ইতিমধ্যে তিনটি হেলিকপ্টার কিনে ফেলেছে ভারত। তবে দুর্নীতি-বিতর্ক সামনে আসার পর বাকি নটি কপ্টার না নেওয়ার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। ইতালীয় সংস্থার বকেয়া অর্থ আটকে দেওয়া হয়েছে।  তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে।

Post Your Comment

Total Comments:1

ফের দুর্নীতিতে মুখ পুড়ল ইউপিএ সরকারের...mukh ache bole mone hoy naa..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।