ধর্ষিতার মৃত্যু, স্তব্ধ দিল্লির জনজীবন

Update: December 29, 2012 09:43 IST

সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয়েছে দিল্লিকাণ্ডের ধর্ষিতার। ভারতে খবর পৌঁছতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজধানী। দিল্লি পুলিসের তরফে রাজন ভগত জানিয়েছেন, দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও যন্তর-মন্তর ও রামলীলা ময়দানে শান্তিপূর্ণ প্রতিবাদের ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিস। দিল্লি ট্রাফিক পুলিসের পক্ষ থেকে সমস্ত নাগরিককে ইন্ডিয়া গেট সংযোককারী সমস্ত রাস্তা ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে। শনিবার রাজপথ, বিজয় চক সহ ইন্ডিয়া গেট সংযোগকারী সমস্ত রাস্তা বন্ধ থাকবে বলে দিল্লি পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গেই বন্ধ থাকবে দশটি মেট্রো স্টেশনও।

শনিবার গোটা দিন দিল্লির রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, রেস কোর্স, খান মার্কেট, জোর বাগ, উদয় ঊবন, মান্ডি হাউজ, বারাকাম্বা রোড ও প্রগতি ময়দান মেট্রো স্টেশনে কোনও ট্রেন চলাচল করবে না। তবে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষেপ জানানো হয়েছে রাজীব চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে রুট বদল করতে পারবেন যাত্রীরা।

শনিবার সকালে দিল্লি ট্রাফিক পুলিসের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, রাজপথ, বিজয় চক সহ ইন্ডিয়া গেট সংযোগকারী সমস্ত রাস্তা ও রাজধানীর সব রাস্তা এদিন বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে কামাল আট্টারুক মার্গও। সমস্ত পথযাত্রীকে এই রাস্তাগুলি দিয়ে চলাচল এড়িয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। প্রসঙ্গত, গত রাতেই তরুণীর ক্রমাগত শারীরিক অবস্থার অবনতির খবর আসার সময়ই দিল্লি পুলিসের পক্ষ থেকে টুইট করে জনতাকে সংযত থাকতে অনুরোধ করা হয়েছিল। গত ১৬ ডিসেম্বর দিল্লির বাসে গণধর্ষণের ঘটনা ঘটার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দিল্লি। রাজধানী থেকে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে।






Post Your Comment

Total Comments:17

Jara ai kaj korte pare tara manus na..manus hole ei joghonno kaj ti korte parto na..ami nirvoya er attar magfirat kamona korsi.

Nijeke kano jani oporadhi mone hoy...

MOHILA DER LANCHITO HOTE DEKHLAI,PRATIBAD KARUN.RUKHEY DARAN BARBORICHITO AKROMON ER BIRUDDHEY.

MOHILA DER LANCHITO HOTE DEKHLAI,PRATIBAD KARUN.RUKHEY DARAN BARBORICHITO AKROMON ER BIRUDDHEY.

AMI JENO AMAR EK LORAKU MAYE KE HARALAM. I salute her.

AMI JENO AMAR EK LORAKU MAYE KE HARALAM. I salute her.

Aai desh amar vabte lajja lagche.

Aai desh amar vabte lajja lagche.

the all culprits of delhi gang rape victim should be hanged till death.

Bharat holo amader Matribhumi............mane amader Ma....amader Ma holo 1 jon female.......... r sai female r mritue mane amacer Ma r Mritue.........ar ami lajjito j ami 1 jon male........jehetu amar Ma r mritue r karon holo ki6u male.............

Bharat holo amader Matribhumi............mane amader Ma....amader Ma holo 1 jon female.......... r sai female r mritue mane amacer Ma r Mritue.........ar ami lajjito j ami 1 jon male........jehetu amar Ma r mritue r karon holo ki6u male.............

Vagobaner ki atai bicher????? amra haralam amader bon k, r doshi ra kano akhono bache acha?????????

The all culprits of Delhi gang rape victim should be hanged till death by the Indian Judiciary. The Govt. should made strict law and implement it strictly. May God bless and help the departed soul.

I am very sad to hear this news today morning. It is very shame in India, the most populous democracy in the world. This is a murder.

Ami akjon shadharon meye.A college student..Age ami Indian bole gorbo bodh kortam, but delhi r o ashepasher baki ghotona dekhe lojjito bodh korchi. Karon j desh meyeder MAA ba DEBI rupe pujo koren sei deshei meyeder ato lanchonar shekar hote hoche.. R Government nirbak.Even being a citizen of a DEMOCRATIC GOVERNMENT,ie-`` A GOVERNMENT BY THE PEOPLE AND FOR THE PEOPLE`` Government Red alert jari korechen jate shadharon manush k onader gafilotir kono jobab na dite hoye.Tobu ami akjon meye hishebe chai bo shomosto rapist der 24 hrs er modhey shasti hok abon seta fashi na tar thek o voyaboho kichu. Jate next time kono chele kono meye k rape korte giye 10 times vabe. NAAM PROKASHEY ONICCHUK.

Ami oi meyetir nam jani na se damini ba nirvoya jei hok i salute her.. Or lorai korar khamota k ami salute kori.. Ei deshe ei society te amadr nirapotta nei amra j safe noi tar proof bar bar pawa ja6e r kobe esob bandho hbe jiboner binimoye o ki ta bandho hobe na??????

khub dukha palam...........bogoman oder ke jano khama korona..........

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।