বক্সিং রিংয়ে এবার প্রিয়াঙ্কা পাঞ্চ

Update: November 27, 2012 16:43 IST

কালি বিল্লি এবার নামছেন বক্সিং রিংয়ে। বরফির অটিস্টিক ঝিলমিল থেকে একলাফে আইকনিক মেরি কম। শক্তিশালী অভিনেত্রীর তকমা আগেই পেয়েছন। এবার নিজের ভার্সাটাইলিটির পরিচয় দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার সংগ্রামী মেরি কমকে নিয়ে ছবি বানাতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আর মেরির চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেছেছেন সঞ্জয়।

আগামী বছরের গোড়ার দিকেই শুটিং শুরু করবেন সঞ্জয়। সূত্রে খবর, মেরির চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজি হননি পিগি চপস। অনেকদিন ধরে অনেক কাঠখড় পুড়িয়ে তাঁকে রাজি করিয়েছেন সঞ্জয়। মেরির জীবনের ওপর তৈরি ছবিতে থাকছে না কোনও নায়ক চরিত্র। যদিও ছবি নিয়ে এখনই মুখ খোলেননি সঞ্জয় বা প্রিয়াঙ্কা কেউই।

এর আগে `দ্রোণ` ছবিতে মার্শাল আর্ট, `ডন টু`তে তাই চি-র নিদর্শন দেখিয়েছেন প্রিয়াঙ্কা। এবারে বক্সিং রিংয়ে পিগি পাঞ্চের অপেক্ষায় রয়েছে বলিউডে।


Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।