LIVE: সঙ্কট কাটল বিজেপির, ইস্তফা প্রত্যাহার আডবাণীর

গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনী প্রচার সমিতির দায়িত্ব দেওয়ার পর ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করায় অস্বস্তিতে দল। বিজেপির অন্দরে ভাঙন ধরেছে, এমনটা মানতে রাজি নন দলের শীর্ষ নেতৃত্বের কেউই। সোমবার রাতে সুষমা স্বরাজ টুইট করেন, দল একজোট আছে।

আডবাণীর আর্শীবাদ নিয়ে নির্বাচনী ব্যাটন মোদীর হাতে

এতদিন যেটা ছিল জল্পনা, গুঞ্জন, আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেটাই রবিরারের বারবেলায় গোয়ার সমুদ্রসৈকত্যে সিলমোহর পেয়ে গেল। মোদীতেই ভরসা পেল বিজেপি। জল্পনা আর সমালোচনার অবসান। ২০১৪ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী। গোয়ায় দু`দিনের বৈঠক শেষে বিজেপি সহাপতি রাজনাথ সিং ঘোষণা করেন আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার সমিতির দায়িত্বে থাকবেন মোদী।

আজকের দিনটা কি মোদীর?

লোকসভা ভোটের আগে বিজেপির প্রচার কমিটির প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করা হতে পারে। আজ গোয়ায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিন। লালকৃষ্ণ আডবাণী ও তাঁর শিবিরের চাপ উপেক্ষা করে আজই মোদীর আরেক দফা রাজনৈতিক উত্থানে দলের সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল রাতে, বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন রাজনাথ সিং। 

মধ্যমণি মোদী, আশাবাদী রাজনাথ

আদবানীর জাতীয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে না যাওয়ায় সাংগঠনিক ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। গোয়ায় বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের ইতিবাচক সমাপ্তি টানতে চান রাজনাথ। সবাই `খুশি` হবেন, এমনটাই আশা বিজেপি প্রধানের।

মোদীর জয়, নীতীশের হার

মোদী ক্যারিশমায় গুজরাতে বাজিমাত করল বিজেপি। রাজ্যে উপনির্বাচনে মোদী হাওয়ায় উড়ে গেল কংগ্রেস। এই ফলাফল প্রধানমন্ত্রীর পদের দাবিদার নরেন্দ্র মোদীকে বাড়তি অক্সিজেন জোগালো। 

সংসদীয় বৈঠকে যোগ দিতে আজ মোদী দিল্লিতে

ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড মিটিংয়ে যোগ দিতে আজ দিল্লিতে নরেন্দ্র মোদী। ২০১৪ লোকসভা নির্বাচনের বিজেপি মুখ এখন দলের সিদ্ধান্ত গ্রহণকারী পদের শীর্ষে। চলতি বছরের মার্চে ১২ জনের বর্ডে স্থান দেওয়া হয় গুজরাত মুখ্যমন্ত্রীকে।

মোদীর `জ্ঞান` নিয়ে কথা শোনালেন খুরশিদ

কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়েই গুজরাত মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন খোদ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। রবিবারই খুরশিদের তেতো জবাব, যে বিষয়ে বিশদ জ্ঞান নেই তা নিয়ে বেশি কথা না বলাই ভাল মোদীর। সোমবারও বয়ানে বদল নেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর। এ দিন এক অনুষ্ঠানেও সমালোচনার সুরই শোনা গিয়েছে তাঁর গলায়।

মোদীর পাশে রামদেব

শক্তি বাড়ানোর চেষ্টায় নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই হরিদ্বারে মঙ্গলবার যোগগুরু রামদেবের সভায় গেলেন গুজরাত মুখ্যমন্ত্রী। রামদেবের একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী মন্তব্য করেন, ভারতের নির্মান হয়েছে ধর্মীয় নেতাদের হাতেই। এ দিন তিনি বলেন, "আমি স্পষ্ট করে দিতে চাই, আজ পর্যন্ত কোনও ধর্মীয় গুরু আমার কাছে কিছু চাননি।" রামদেবের ডাকে হরিদ্বারে এসে তিনি যে খুশি তাও জানাতে ভোলেননি মোদী।

মোদীর বিরুদ্ধে জেহাদ জারি জেডিইউ-র

সরকার গড়ার তাগিদে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হবে না। নরেন্দ্র মোদী ইস্যুতে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লিতে জনতা দল ইউনাইটেডের জাতীয় পরিষদের বৈঠক শেষে আজ বক্তব্য রাখেন তিনি।