৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

টানা কয়েকদিনের গরমের পর খানিক স্বস্তি মিলল কলকাতায়।  রবিবার সন্ধে নামতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হয়েছে। মালদহ এবং পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় বাজ পড়ে মৃত্যু হয়েছে চারজনের। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের  কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আকাশের মুখ ভার

গরম থেকে কিছুটা রেহাই। চৈত্রেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। নিম্নচাপের জেরে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অবস্থান করছে এই নিম্নচাপ অক্ষরেখা।  বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরে। দিনভর মেঘলা আকাশের জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার  বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, এই মুহূর্তে অসম, মেঘালয় থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।  

মেঘলা আকাশে মুখ ঢেকেছে রাজ্য, ২৪ ঘণ্টা চলবে বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকেই লাগাতার চলছে বৃষ্টি। রাজ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। কিছুটা কমবে দিন ও রাতের তাপমাত্রাও।  

ডায়েরির পাতার অংশ

ডায়েরির শুরুতেই একটা মোমবাতি আঁকা। মাথায় আগুন নিয়ে একা, নিশব্দে পুড়ে যাচ্ছে। ফুরিয়ে যাচ্ছে। তবু আলো করে যাচ্ছে। পরের পাতায় এক রহস্যময় নারীর মুখের অবয়ব। তাঁকে স্পষ্ট বোঝা যায় না। কেননা ছবি আঁকার পর কালি ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে তাঁর মুখশ্রী। বোধহয় লেখক, তাঁর মানসপ্রতিমাকে ডায়েরির পাতাতেও আড়াল করতে চেয়েছেন। লুকিয়ে রাখতে চেয়েছেন। তার মধ্যেও বোঝা যায় ওই রহস্যময় নারীর দীর্ঘ রাজহংসী গ্রীবা। এবং তাঁর খোলা চুল কাঁধ ছাড়িয়ে নীচে নেমে গেছে...

দক্ষিণবঙ্গে ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও ৩ দিন বৃষ্টি চলবে। একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টা পর থেকে হুগলি, হাওড়া, বর্ধমান, ও দুই চব্বিশ পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপ দূর্বল হয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি আরও ৩ দিন চলবে হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

বিক্ষিপ্ত বৃষ্টি

ঘূর্ণিঝড় নীলম দুর্বল হয়ে নিম্নচাপ হিসাবে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের ওপর। এর প্রভাবে  দক্ষিণবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরেই আগামী ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

দীর্ঘস্থায়ী নয় ভারী বর্ষণ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা কাল

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকের ভারী বর্ষণ দীর্ঘস্থায়ী হবে না। তবে আগামী চব্বিশ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবাহওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং মৌসুমী বায়ু এক যোগেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই সাময়িক দুর্যোগ এনেছে। শহর কলকাতার অনেক জায়গায় জল জমারও খবর আসে।

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

ভরা কোটালের টানে দিুঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সেইসঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র সংলগ্ন গার্ডওয়াল টপকে রাস্তায় জল ঢুকছে। আট থেকে দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রতটে।