বিদ্যুত্ বিভ্রাটে বর্ধমান মেডিক্যাল কলেজের হাসপাতাল

টানা দুদিন ধরে বিদ্যুত্‍ নেই বর্ধমান মেডিক্যাল কলেজের অনাময় হাসপাতালে। নেই পানীয় জলের সরবরাহ। আটচল্লিশ ঘন্টা ধরে এই অবস্থা চলায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। বন্ধ রয়েছে যাবতীয় অস্ত্রপচারও।

আজ ময়নাতদন্ত গুড়াপে উদ্ধার হওয়া পচাগলা দেহটির

আজ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাদতদন্ত হবে জামালপুরের তেলকুপি ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া পঁচাগলা দেহটির। বেলা সাড়ে বারোটা নাগাদ ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। গতকাল গুড়াপের দুলাল স্মৃতি হোমের ট্রাক্টর চালক বিশ্বনাথ মুর্মুকে সঙ্গে নিয়ে তেলকুপি ঘাট এলাকায় দামোদরের চরে যান সিবিআইয়ের গোয়েন্দারা। বিশ্বনাথের দেখানো জায়গা খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার পচাগলা দেহ।

মুখ লুকিয়ে হাসপাতালে ফিরলেন ডাক্তাররা

সাংবাদিকদের এড়াতে লুকিয়ে হাসপাতালে ঢুকলেন এনআরএসের ইন্টার্নরা। এমনকী সংবাদমাধ্যমকে এড়াতে সরাসরি হাসপাতালে না নেমে শিয়ালদা, মৌলালি বিভিন্ন জায়গায় একেকজন করে ইন্টার্ন বাস থেকে নামেন। আজ ভোর রাতে তাজপুর থেকে জেলা পুলিসের এসকর্টে তাঁরা কলকাতায় ফেরেন। ফিরে ফের ঝামেলায় জড়ান ইন্টার্নরা।

নার্সের অনুপস্থির সুযোগ নিয়ে রোগিণীর শ্লীলতাহানি করল ওয়ার্ডবয়

এবার সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটারে রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটির মধ্যে অস্ত্রোপচারের পর এক ওয়ার্ডবয় ওই রোগিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিস। অভিযুক্ত ওয়ার্ডবয়ের খোঁজে চলছে তল্লাসি।

হাসপাতালের খাবার পছন্দ নয়, অস্ত্র নিয়ে হামলা খাবার সরবরাহকারীকে

খাবারের মান নিয়ে আপত্তি ছিল। তাই কাঠের মিস্ত্রির ধারাল অস্ত্র নিয়ে চড়াও হলেন খাবার সরবরাহকারীর ওপর। এক মানসিক রোগীর তাণ্ডবে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি  হল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সোনারপুর ছিনতাইকাণ্ডে আটক ১

সোনারপুরে ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করল পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রের খবর, ছিনতাইবাজদের দলটিকে চিহ্নিত করা গেছে। তাদের খোঁজে চলছে তল্লাশি। 

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

ট্রাক অটোর সংঘর্ষে মৃত্যু হল চারজনের। রবিবার সকালে ঝাড়খন্ডের নিরশায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি অটোকে ধাক্কা মারে।

মেডিক্যাল কলেজে বিস্ফোরণ না দুর্ঘটনা প্রশাসনিক দ্বন্দ্ব প্রকাশ্যে

হাসপাতালের মধ্যে বিস্ফোরণ, আর তাঁকে ঘিরেই প্রশাসনিক দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। বিস্ফোরণ নিয়ে পুলিস, চিকিত্সক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে বিস্তর ফারাক ধরা পড়ল। ধরা পড়ল অসঙ্গতিও। ধোঁয়াশা তৈরি হল বিস্ফোরণের কারণ নিয়েও।

নীলপুরে আক্রান্ত ডিওয়াইএফআই কর্মীরা

বর্ধমানের ছোট নীলপুর এলাকায় আক্রান্ত হলেন ডিওয়াইএফআই কর্মীরা। ডিওয়াইএফআই -এর উদ্যোগে একটি রক্তদান শিবিরে হামলা চালানো হয়। রক্তদাতাদের পাশাপাশি আয়োজক ডিওয়াইএফআই কর্মীদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।