কার্টুনে কুরুচি

কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে কুরুচিকর ব্যঙ্গচিত্রের ব্যানার। ব্যঙ্গচিত্রে প্রদেশ কংগ্রেস  সভাপতিকে `দৈত্য`,  রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে `চুলবুলি পাণ্ডে`, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার মাথায় খড়ম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে `কাপালিক` হিসাবে দেখানো হয়েছে।

নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তপ্ত যাদবপুর

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এবং তার আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় উত্তপ্ত যাদবপুর। আজাদগড়ের তিলকনগরের একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন ওই নাবালিকা। বাড়ির বাসিন্দা এক কলেজ ছাত্র এবং তার ২ বন্ধু তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

যাদবপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত ৫

পূর্ব যাদবপুরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করল পুলিস। সন্ধেয় গ্রেফতার করা হয় সন্টু হালদার, রাজেশ হালদার এবং প্রীতম নস্করকে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া সুরজিত্‍ দাসকে বাইশ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত নাবালক সুজয় ডাকুয়াকে বয়সের প্রমাণ না হওয়া পর্যন্ত হোমে রাখা হবে। রবিবার রাতে পুজো দিতে যাওয়ার পথে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয় ওই পাঁচজনকে।

উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও

টানা ২২ ঘণ্টা পর উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও। গতকাল বিকেল থেকে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখেছিল তিন ছাত্র সংগঠনের সমর্থকেরা। প্রায় ২২ ঘণ্টা ঘেরাও ছিলেন উপাচার্য, রেজিস্ট্রার, ডিনসহ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।

ওনিরের প্রথম বাংলা ছবি

আই অ্যাম ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার পর এবার প্রথম বাংলা ছবি পরিচালনা করবেন ওনির। এরমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন ওনির।

রাতভর বিক্ষোভ যাদবপুর থানার সামনে, অবশেষে উঠল অবরোধ

ভ্যানরিকশা চালকের সঙ্গে অভব্য ব্যবহার করেছে পুলিস। ওই পুলিসকর্মীকে সামনে আনতে হবে। এই দাবিতে রাতভর পথঅবরোধ করে বিক্ষোভ দেখালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ভ্যানরিকশায় করে খাবার আনা হচ্ছিল। বিধি ভেঙে ব্যস্ত রাস্তায় কেন ভ্যানরিকশা ঢোকানো হয়েছে, চালকের কাছে তা জানতে চান এক কর্তব্যরত ট্রাফিক পুলিস।

দীনেশ ত্রিবেদীর লেটারহেডে রেলের নিয়োগপত্র!

মেট্রোরেলে চাকরির নিয়োগপত্র। তাও আবার প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর লেটারহেডে। চাকরির জন্য দিতে হয়েছে ২ লক্ষ টাকা। টাকার রসিদ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসর প্যাডে। অভিনব এই প্রতারণার দায়ে রিজেন্ট পার্ক এলাকার এক যুবককে গ্রেফতার করল  যাদবপুর থানার পুলিস। 

যাদবপুরের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

২৫ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যাকে ঘিরে যাদবপুরে উত্তেজনা।

আসন ফাঁকা নিয়েই ক্লাস শুরু, যাদবপুর, বেসু থেকে বঞ্চিত ছাত্ররা

নজিরবিহীনভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছর কাউন্সেলিং-এর পরে ১১৪ টি আসন খালি পড়ে রয়েছে শুধু তাই নয়, শিবপুর বিশ্ববিদ্যালয়ে সেই খালি আসনের সংখ্যা ৫৫। রাজ্য সরকার নির্দেশ দেয় এই খালি আসন ভরতে হবে। সেক্ষেত্রে যারা এখনও কোনও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়নি তাদেরই সুযোগ দিতে বসে। কিন্তু মেধার সঙ্গে এভাবে আপস করা যাবে না বলে এরপরেই বেঁকে বসে শিবপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।