হেলিকপ্টার চুক্তিতে ইতালিয় সংস্থার দুর্নীতি, তদন্তে সিবিআই

ইতালির সঙ্গে ভারত সরকারের হেলিকপ্টার চুক্তির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতালির প্রতিরক্ষা দফতরের আধিকারিকের বিরুদ্ধে ৪০০০ কোটি টাকার চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।

টুজি কাণ্ড: আজ হাজিরায় সিবিআই ডিরেক্টর

টুজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইউনিটেক সংস্থার এমডি সঞ্জয় চন্দ্রার সঙ্গে সিবিআইয়ের আইনজীবী এ কে সিংয়ের গোপন কথোপকথনের একটি টেপ হাতে এসেছে সিবিআইএয়ের। এরপরই সঞ্জয় চন্দ্রাকে আইনি সহযোগিতা করছেন এ কে সিং, এই অভিযোগও উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে এ কে সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সিবিআই।