"ধর্ষণ একটা দুটো ঘটছে, বাকিসব বানানো"
"আমাদের বিরুদ্ধে পরিকল্পতি অপপ্রচার চলছে।" নদিয়ার বড়জাগুলিয়ার জনসভায় এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও একবার সংবাদমাধ্যমকে আক্রমণ করলেন মমতা। বললেন, " ধর্ষণ একটা দুটো ঘটছে। বাকিসব ঘটনা সংবাদমাধ্যম বানিয়ে বলছে"। মমতার আবেদন, "বোনেদের সম্মান বাঁচানোর জন্য দায়িত্ব নিন ভাইরা"।