পাহাড় সংঘাত, বিজনবাড়ি সেতু উদ্বোধনে ব্রাত্য মুখ্যমন্ত্রী

গোর্খাল্যান্ডের দাবির তোলার পর নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মোর্চা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিল জিটিএ। আজ সকাল এগারোটায় সেতুর উদ্বোধন করবেন জিটিএর চিফ এক্সিকিউটিভ বিমল গুরুং। যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে এই সেতু উদ্বোধনের বিষয়টি ছিল।

মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর আবেগকে আঘাত করেছেন: বিমল গুরুং

"দার্জিলিঙকে এই রাজ্যের অঙ্গ বলায় পাহাড়বাসীর আবেগ আহত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য করা উচিত হয়নি। মুখ্যমন্ত্রী যখনই এখানে আসেন আমাদের সামান্য দুঃখ দিয়ে যান।" উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চে বিক্ষোভ প্রর্শনকারীদের কার্যত সমর্থন করে এই প্রতিক্রিয়াই জানালেন জিটিএ প্রধান বিমল গুরুং। তিনি আরও অভিযোগ করেন জিটিএকে অন্ধকারে রেখেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেন জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি জেলাশাসক সৌমিত্র মোহনের বিরুদ্ধে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাঁকে এ দিনের অনুষ্ঠানে আসতে অনুরোধ করেন।

দার্জিলিঙে সভাস্থলেই গোর্খাল্যান্ডের দাবিতে ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী

দার্জিলিঙে উত্তরবঙ্গ উৎসবের সূচনায় শুরুতেই ছন্দপতন। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে তাঁর সামনেই গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ জানাতে  থাকেন উপস্থিত মোর্চার কর্মী সমর্থকরা। এর পরেই উত্তেজিত মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই কার্যত ধমকের সুরে মোর্চা সমর্থকদের জানালেন, "এটা রাজনৈতিক দাবি জানানোর জায়গা নয়, সরকারি মঞ্চ। আপনাদের দাবি আপনাদের দলীয় সভায় জানাবেন।" মঞ্চে তখন উপস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।

দার্জিলিঙে উত্তরবঙ্গ উৎসব শুরু হয়ে গেল

পাহাড়ে শুরু হয়ে গেল উত্তরবঙ্গ উত্সব। আজ বেলা একটা নাগাদ দার্জিলিঙের ম্যালে এই উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির আছেন জিটিএ চেয়ারম্যান বিমল গুরুং-সহ মোর্চা শীর্ষ নেতৃত্ব। বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন মোর্চা নেতারা। সোমবার মোর্চা নেতা বিনয় তামাং এ কথা জানান।

উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব?: মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ উৎসবে আবার অসহিষ্ণু মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব সূচনার ভাষণে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর উদ্দেশে তিনি বলেন রাজ্যে উৎসব করব না তো কি ভাগাড় করব? আজ থেকে শুরু হল উত্তরবঙ্গ উৎসব। রাজ্যে আর্থিক সঙ্কটের মধ্যে উৎসবের আধিক্য নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এ প্রসঙ্গে সমালোচনায় সরব বামেরাও। সেই সমালোচক কুলের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বিষোদ্গার, "উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব?... শকুনের ভাগাড় করব?"

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় উত্তরবঙ্গ উত্‍সব ঘিরে সাজো সাজো রব গোটা উত্তরবঙ্গে। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্‍সবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। উত্‍সবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে কাজ। সোমবারের মধ্যে পুরোপুরি তৈরি করে ফেলতে হবে গ্যালারি, মূল ম়ঞ্চ। এসবের মধ্যেই হঠাত্‍ বিপত্তি। রবিবার ভেঙে পড়ল মঞ্চের পাশের গ্যালারি। মহড়া চলাকালীন দুর্ঘটনা ঘটায় আহত হল দুই শিশুশিল্পী। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ১২০০ শিশুশিল্পীর। রবিবার চলছিল তারই মহড়া। দুর্ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।  

জমি জটে জর্জরিত বাগডোগরা বিমানবন্দর

জমি অধিগ্রহণের জটে এবার বাগডোগরা বিমানবন্দর। অভিযোগ, বাগডোগরা বিমানবন্দরে রাতে বিমান ওঠা নামার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র বসানোর জন্য জমি প্রয়োজন। কিন্তু রাজ্যের নীতির কারণে জমি অধিগ্রহণ সম্ভব না হওয়ায় সমস্যায় পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প।

উত্তুরে হাওয়ায় কাঁপছে উত্তরবঙ্গ

উত্তরে হাওয়ার দাপটে দ্রুত নামছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে কলকাতাসহ রাজ্যের সব জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে তীব্র শীতের কারণে রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যাও।

ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোট দেওয়ার আগে গত দেড় বছরে সরকারের কাজের খতিয়ান মিলিয়ে দেখতে চাইবেন ভোটাররা, তা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প বাস্তবায়নের টাকা নেই রাজ্যের হাতে, সম্প্রতি বিভিন্ন সভায় ফের একথা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর এর দায় কেন্দ্রের ঘাড়ে চাপানোর কৌশলই বেছে নিয়েছেন তিনি। ইউপিএ ছেড়ে বেরিয়ে আসার পরেও কেন্দ্রের বিরুদ্ধে ঋণশোধের ইস্যুটিই তাঁর কাছে সবচেয়ে বড় হাতিয়ার।