এসএফআইয়ের মহাকরণ অভিযানে বাধা পুলিসের

আইন অমান্য কর্মসূচিতে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পরে ফের সরকারের বিরুদ্ধে পথে নামল এসএফআই সহ চার বামপন্থী ছাত্র সংগঠন। কামদুনি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ মহাকরণ অভিযানের ডাক দেয় এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বাম ছাত্র সংগঠনগুলির মিছিল। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় ঢোকার মুখে মিছিল আটকে দেয় পুলিস। তখন ছাত্ররা রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এরপর চারজনের প্রতিনিধিদল স্মারকলিপি দিতে মহাকরণে যায়।   

প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী বেকার ল্যাবে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের যোগাসাজশের অভিযোগ ফের জোরালো হল। মানবাধিকার কমিশনের কাছে জোড়াসাঁকো থানার পুলিসকর্মীরা যে সাক্ষ্য দিয়েছেন, তাতে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। 

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে পুলিসের লাঠি চার্জ

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে লাঠিচার্জ করল পুলিস। আজ কলেজ স্ক্যোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। বউবাজার ক্রসিংয়ে  ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিস। এর জেরে কলেজ স্ট্রিট এলাকায় প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকে যায় চলাচল। কলকাতা ও শিলিগুড়িতে পুলিসি লাঠিচার্জের প্রতিবাদে ষোলোই মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও। চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষায় নৈরাজ্য ও নারী নির্যাতনের প্রতিবাদে বেলা দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ডিএসও-র ছাত্র-যুব ও মহিলাদের সংগঠন।  

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

পুলিসের বিরুদ্ধে মামলা দায়ের বাস মালিকদের সংগঠনের

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু কাণ্ডে ফের বিপাকে কলকাতা পুলিস। সোমবার পুলিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। মোটর ভেহিকেল আইনের তিনটি ধারা ভেঙে ২ এপ্রিল পুলিস রাস্তায় চলা বাস জোর করে তুলেছিল। এরপর সেই বাসে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সুদীপ্ত গুপ্ত সহ কমপক্ষে ৭০ জন এসএফআই কর্মীকে।

সৌজন্যবোধের নজির, সন্তোষ সাহানির পাশে ছাত্রপরিষদ

রাজনৈতিক সৌজন্যবোধের এক অনন্য নজির তৈরি করল শিলিগুড়ি। অসুস্থ ছাত্রনেতা সন্তোষ সাহানির পাশে দাঁড়ালেন, ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস কর্মীরা। বুধবার তাঁরা হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রের সঙ্গে দেখা করেন। সন্তোষ সাহানিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

গানে, কথায়, চোখের জলে স্মরণে সুদীপ্ত

নজরল মঞ্চে সুদীপ্ত গুপ্তের স্মরণসভা। গানে, কথায়, চোখের জলে নিহত ছাত্রনেতাকে স্মরণ করলেন সবাই। উপচে পড়া ভিড়ে অনেকেই ভিতরে জায়গা পেলেন না। বাইরে সুদীপ্তর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁরা।

মানবধিকার কমিশনে সুদীপ্তর মৃত্যুর রিপোর্ট জমা দিতে ব্যর্থ পুলিস

আজ মানবাধিকার কমিশনে সুদীপ্ত গুপ্তের মৃত্যু রহস্যের তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না কলকাতা পুলিস। ফরেনসিক রিপোর্ট না আসাতেই তদন্ত শেষ হয়নি বলে দাবি পুলিসের। সেক্ষেত্রে অসমাপ্ত তদন্ত রিপোর্ট জমা দিয়ে বাড়তি সময় চাইতে পারে পুলিস।

জমি সমস্যায় বিপর্যস্ত রাজ্যের রেল প্রকল্প, দাবি অধীরের

জমি সমস্যার জেরে প্রশ্নের মুখে রেলের একাধিক প্রকল্প। রবিবার দক্ষিণেশ্বরে রেলের এক অনুষ্ঠানে গিয়ে এমনই আশঙ্কার কথা জানালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রেলের প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাজ্যে জমি সমস্যার জেরে আটকে একাধিক রেল প্রকল্প। এই সমস্ত প্রকল্পগুলি দ্রুত রূপায়ণে রেল সচেষ্ট থাকলেও রাজ্য যথাযথ সহযোগিতা করছে না বলে অভিযোগ কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর।