হায়দরবাদে জনবহুল এলাকায় ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ৬০ জন। পাঁচটি বিস্ফোরণ ঘটে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য জানিয়েছে দুটি বিস্ফোরণ ঘটেছে। হায়দরাবাদের দিলসুখনগরের এক বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ঘটানো হয়। এক সিনেমা হলের বিপরীতে ওই বাসস্ট্যান্ডে বিস্ফোরণটি ঘটে।