দুদিনের জঙ্গলমহল সফরে মেদিনীপুর শহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পৌনে নটা নাগাদ পৌঁছে যান তিনি। আজ রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থানীয় বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।