নয়ই ডিসেম্বরের ডার্বি কাণ্ডের জেরে দোষী সাব্যস্ত হল মোহনবাগান। আই লিগ থেকে দুবছরের জন্য নির্বাসিত হল শতাব্দী প্রাচীন ক্লাব। একই সঙ্গে ধার্য করা হচ্ছে বড় অঙ্কের আর্থিক জরিমানা। শাস্তি হতে চলেছে ওডাফারও। আগামী বছরের ৯ জানুয়ারি আই লিগ কোর কমিটির আরও একটি বৈঠক হবে।