ফের কর্কটের কবলে হুগো শ্যাভেজ

Update: December 9, 2012 21:19 IST

উত্তরসূরী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরোকে বেছে নিলেন ভেনেজুয়ালার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। শরীরে নতুন  করে ক্যান্সার ছড়ানো তাঁর এই সিদ্ধান্ত। শুক্রবারই বেশ কিছু শারীরিক পরীক্ষার পর কিউবা থেকে ভেনিজুয়েলা ফিরেছিলেন অবিসংবাদী এই নেতা।

এক টেলিভিশন সাক্ষাত্কারে শ্যাভেজ জানিয়েছেন, কিউবায় শারীরিক পরীক্ষা চলার সময় তাঁর শরীরের বেশ কিছু কোষে নতুন করে ক্যান্সার ছড়ানোর হদিশ মিলেছে। চিকিত্সকরা অবিলম্বে অপারেশনের নির্দেশ দিয়েছেন।আজই হাভানার উদ্দেশে রওনা দেবেন তিনি। ক্যান্সারের কারণে ইতিমধ্যেই তিনবার অপারেশন হয়ে গেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের। শ্যাভেজের অনুপস্থিতিতে আপাতত দেশের যাবতীয় দায়িত্ব সামলাবেন  ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।