উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব?: মুখ্যমন্ত্রী

Update: January 28, 2013 19:14 IST

উত্তরবঙ্গ উৎসবে আবার অসহিষ্ণু মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব সূচনার ভাষণে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন রাজ্যে উৎসব করব না তো কি ভাগাড় করব?



দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী--

আজ থেকে শুরু হল উত্তরবঙ্গ উৎসব। রাজ্যে আর্থিক সঙ্কটের মধ্যে উৎসবের আধিক্য নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এ প্রসঙ্গে গত কালই বারুইপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, "সরকার বলছে টাকা নেই। অথচ উৎসব হচ্ছে।" নাম না করে সেই প্রসমগ টেনেই আজ মুখ্যমন্ত্রী বললেন, "গতকাল একজন বলেছেন, সরকারের টাকা নেই কিন্তু উৎসব হচ্ছে। আমি মুকুলকে বললাম বলে দিতে উৎসব করব না তো কি শ্রাদ্ধ করব?... শকুনের ভাগাড় করব?"



পাহাড় এবং তরাই-ডুয়ার্সের সংস্কৃতিকে একসূত্রে বাঁধতে গত বছর থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ উত্‍সব। এবার উত্‍সবের দ্বিতীয় বছর। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্‍সবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবারও রাজ্য সরকারের তরফে ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে বঙ্গরত্ন পুরস্কার।

সূত্রের খবর, উত্‍সব উপলক্ষ্যে প্রায় কোটি টাকা খরচ হবে। শুধু পাহাড় নয়। কোচবিহার থেকে বালুরঘাট, বিভিন্ন জায়গায় এই উত্‍সবের আয়োজন করা হয়েছে। এবারের উত্তরবঙ্গ সফরে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। যার মধ্যে অন্যতম, উত্তরবঙ্গ ডেন্টাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন। পরদিন অর্থাত্‍ মঙ্গলবার দার্জিলিঙের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে লামাহাট পর্যটন কেন্দ্র, সংখ্যালঘু ভবন এবং বিজনবাড়ি সেতুর উদ্বোধন করবেন তিনি।





Post Your Comment

Total Comments:22

দিদিভাই আপনাকে সাধুবাদ না জানিয়ে পারলাম না। এতদিন এ বঙ্গে মৃত্যুর পর শ্রদ্ধা জ্ঞাপন অর্থাত্‌ শ্রাদ্ধ করাই ছিল বামপন্থী উত্‌সব। যে কথা আপনি প্রকাশ্যে বলে আরও একবার মনে করালেন যে আপনি ওই উত্‌সব ঘৃণা করেন। আপনার কাছে উত্‌সবের অর্থ হলো, মানুষের মনের ও মননের সহজাত আনন্দানুভূতি।

Ekta PAGOL er DIM. Adhir Choudhury theek e bolechen, etar panchayet prodhan hawar joggyota nei, hoye geche mukhyomontri. Dekh sala kemon lage.

শ্রাদ্ধও উৎসবে পরিণত হতে পারে ।

ভাঙ্গরের ভাগাড়ে হাঙ্গরের হাসি হাঙ্গর যে হাসে, সেটা জানে শুধু মাসি । ভাগাড়ে হাঙ্গর বাস ? বুদ্ধিতে বসে ঘাস ! শুভা বলে হতে পারে গালেতে গজালে দাড়ি ঘাস খেতে পারে বাঘ । Bhangorher vagarhe hangorer hasi, hangor je hase seta jane shudhu masi. vagarhe hangor bas buddhite jome ghas Shuva bole hote pare galete gojale darhi ghas khete pare bagh. (``shark laughs from the waste land of Bhangar And only she can feel it. And Shuva waves his beards and seals the fact of shark in the waste for the fact of grass on chin of badhyajibi tiger eats grass without any lament``.)

SARKARI TAKAR SADRO HOCHHE. UNNOYANON KHATER 1.8 CR.TAKATE UTSAB HOCHHE.75 LKS TO SUDHU SILPI O KHALOWARDER DIYECHE.

Bhasa produshaner hath theke bachar jonno ai mohila k bolar sujog beshi deben na. onar sojhyo shakti boro kom...keno j loke sako naranor kotha mone koriye dey k jane.

মুখ্যমন্ত্রী যথার্থই বলেছেন । স্রাদ্ধই তো হচ্ছে । তবে সেটা টাকার । আর ধীরে ধীরে শকুনের ভাগাড়ে পরিণত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ । আর সেই ভাগাড়ে শকুনের মতন ওৎ পেতে বসে আছে আমাদের পরিচিত শকুনের দল, মমতা, মুকুল, মদন, আরাবুলের ভেক ধরে । পাহাড় হাসছে, জঙ্গল মহল হাসছে, শিল্পপতিরা গাইছে - সব কেমন যেন উড়ু উড়ু ব্যাপার । কবে যে আমাদের রাহুমুক্তি ঘটবে কে জানে ।

we saw in history that moh.Bin tuglag was know as ``pagla raja``.......now u can see ``pagli DIDI`` in kolkata......

didi shodu mukha kotha bola kag kora na

GOOD NEWS CHANEL.FALGUNI MUKHERJEE.DURGAPUR,BARDHAMAN

উত্তাল ঢেউ ঢেউ এ নগর কলকাতা। ভাগারে নগর কলকাতা। মুকুলিত কলকাতা! পল্লবিত বাংলা। উৎসব চলবেই এটা তো উৎপল দত্তের কল্লোল নয়।এখানে উত্তাল ঢেউ ঢেউ এ চলবে উত্তাল তাণ্ডব। মুকুল আরও বিকশিত হোক। দিদির আশীর্বাদ।

SRADHYO TA HOCHCHE KAR - BHUTER BABAR NA WEST BENGALER ?

You have already made West Bengal a ``Vagar`` because you have no quality and good intention to do good for us. You only know to satisfy yourself and your party. Now you have nothing to do except arranging fairs and other entertaining programmes. Your two year reign teaches us not to expect any good from you.

Khub beshidin nei ei rajjye ekta boro rokomer sraddho hote. Ar ekta kotha . Eta ki KobiGuru r Bangla ? Aaj Mohakoron e jader jader chobi lagano ache ebong ghota kore jader jonmodin ebong mrityudin palan kora hoy , e ki tader bhasha? Aaj jara Mohakoron e boshe achen tara ki eder shekhano bhasha bolen ?

Utsab Kore Manusher Takar Sradhyoi To Hochhe, WB-o Sokuner Vagaro Hochhe. Rajyer Kono Kaaj Hochhe Na. Public Money-te Mela Korchen, Moncho Banachhen, Aar Sei Monche Dariye Nijer Rajnoitik Vason Dichhen, Taaro Quality Holo : ``Sradhyo Korbo?``, ``Sokner Vagar Banabo?`` Ityadi Marka. Amader Takay Mela/Utsab Gulo Ki Amader Ei Vasay Kotha Bola Sekhanor Jonno??? Taka Gulo Ki Aapnar ???

left West Bengal ke khun kore diye giyeche...ar DiDi akhon tar sradha korche.... all readers are wel com 2 lunch..

It is clear from the experience of 19 months that our Didi is doing ``Sardha Ceremony`` of WB. Can you tell me what is the source of income? Crores of rupees have already been expended for ``Sardha``

Didi keno vule jachhen apni akhan C.M. Akhan r birodhi dalnetri nan.

Debobrata Biswas: TMC rajnoitik beshya britti kore... Suvendhu Adhikary: LEFT dalali kore... sala neta gular pete bidya ache bole mone hoche naa..

Sradha tohocchei..Takar..

CHI........

CM to nachne wali der maddhe ekjan tai utsav korben na to ki Rajjer valo korben, ha: Rajjyea chalabe,

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।