পিকনিক শেষে স্কুলেই মদের আসর বসালেন শিক্ষকরা

Update: March 1, 2013 21:40 IST

পিকনিকের পর রাতে স্কুলেই মদের আসর বসালেন শিক্ষকরা। গতকাল রাতে কোচবিহারের জেনকিন্স স্কুলের ঘটনা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। তৃণমূল প্রভাবিত স্কুল শিক্ষা সমিতির রাজ্য সভাপতি বিজন সাহাসহ মোট দু`জনকে গ্রেফতার  করা হলেও ধৃতদের আজ সকালে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা জেলাশাসক মোহনদাস গান্ধী।   

বৃহস্পতিবার রাতে জেনকিন্স স্কুলের ভিতরেই বসে মদের আসর। চিতকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে স্কুলে যান ছাত্র পরিষদ নেতা রাকেশ চৌধুরী। স্কুলে মদ্যপান করার কথা স্বীকার করেছেন এক অশিক্ষক কর্মচারী। যদিও মূল অভিযুক্ত বিজন সাহার দাবি স্কুল ছুটির পর খাওয়াদাওয়া চলছিল। স্কুলের ভিতরে শিক্ষকদের মদ্যপানের ঘটনার তীব্র নিন্দা করেছে শিক্ষকমহল।
 
ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে এবং জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।





Post Your Comment

Total Comments:12

This is the kind of poriborton we expected and it is not at all a surprise to me. TMC is a party of lumpen -devil-murderers- lier with no direction. Have you all noticed that there is no good news around as these days

Eta khub e jaghanno ghatona. Ei teacher der kothin sasti dite hobe.

SUNECHI PUJAR MANTRAER SATHE ANUSANGIK SAB KICHU UPACHAR NA THAKLE PUJA SAMPANNA HAI NA AAR THAKUR O NAKI SANTUSTHA HAN NA. PARIBARTANER PUJA O SAMPANNA KARTE HALE UPASHAKDER EMONEI ANEK AYOJAN KARTE HABE TABEI DEBI KHUSI HABEN KENONA GATA 34 BACHARE ONARA ETAO KARTE PARE NI.

ORA BACHHA CHELE. EKTU ADHTU BHUL KORE PHELECHE. THIKACHE SONAVAI, KAL THEKA AAR KORO NA, HAY. SONA BABA, TUNKU SONA. OMON KORTE NEI?

ছিঃ ছিঃ ছিঃ !!!!

Teacher salary are increasing although there are no increase of education in our Kingdom. .......so Jai hoooooo........student are passed or fail its not matters......salary are up and up. .....

according to my point of view,, those intoxicated persons need to be rusticated or driven out of the school...that`s all..

It is really a disgraceful matter to our education, society and civilized culture.....one of the conesequences after the well-desired political change as well...

এরা সব শিক্ষক নামের কল্কক। এদের অবিলম্বে স্কুল থেকে বহিস্কার ককরা উচিত।

tmc kortey gaele eisob kortey hoy naholey morjada okkhunno thakbe ki korey??..ekta kotha boley rakhi..era kintu modyopan korbar agey cheers!! bolena..ki boley bolunto??...didi zindabad!?!?!

পরিবর্তনের যুগে মদ অন কে কিছু না বলে বেচারা মাস্টার মশাই দের ধরলেন !!! ওরা রাতে করেছে ...।সাত টার পরে ই তো...। ক্ষমা ঘেন্না করে দিন...।।ঃ(

vobishhot projonmo ki shikbe ai shob matal der theke!!!!????

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।