গণেশপুজোর ক্ষেত্রে এই সামান্য ক'টি নিয়ম মানলেই কেল্লা ফতে...

Published by: Soumitra Sen | Sep 07, 2024

গজাননের কৃপা

সব পুজোর শুরুতে গণেশের পুজো বিধি। তিনি বিঘ্নবিনাশক। গজাননের পুজো করলে নানা সংকট দূর হয়, সুখসমৃদ্ধি বৃদ্ধি পায়। আজ, গণেশ চতুর্থীর সন্ধ্যায় জেনে নিন, ছোটখাটো কী কী মেনে চললে আপনি সারা বছরই গণেশের কৃপা পেতে পারেন।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

অশুভে না

বাড়িতে গণেশমূর্তি স্থাপন করলে তাঁর কৃপায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

পূর্বে বা উত্তরে

গণেশের আসন হতে হবে পূর্বে বা উত্তর দিকে। তবেই তাঁর আশীর্বাদ ঠিক-ঠিক মিলবে।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

চৌকিতে

ছোট চৌকিতে কিছু শস্য ছড়িয়ে তার উপর লাল কাপড় পেতে গণেশমূর্তি স্থাপন করতে হবে।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

সিঁদুরে মাখা সুপুরি

মূর্তি স্থাপনের পর গজাননমূর্তির দুই পাশে একটি করে সুপুরি রাখতে হবে। পারলে তাতে কমলা রঙের সিঁদুর মাখিয়ে রাখুন।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

নিত্য নৈবেদ্য

নিয়মিত নৈবেদ্য দিন। এই নৈবেদ্যে ঘি এবং গুড় রাখতে পারলে ভাল। আর গণেশকে মোদক বা হলুদ রঙের মিষ্টি অর্পণ করতে পারলে তো দারুণ ভালো।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

এক গুচ্ছ দূর্বা

পুজোর সময় গণেশের মূর্তির বাঁদিকে এক গুচ্ছ দূর্বা রাখুন।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

১০৮ বার গণেশমন্ত্র

সারা বছরই ভক্তিভরে গণেশপুজো করুন, তবে গণেশপুজোর দিনে ১০৮ বার গণেশমন্ত্র পাঠ করুন।

Published by: Soumitra Sen | Sep 07, 2024

নিত্য আশীর্বাদ

এই ভাবে যদি সারা বছরই সিদ্ধিদাতা বিঘ্নবিনাশক গজাননের পুজো করে যেতে পারেন, তবে গণেশ চতুর্থীর জন্য অপেক্ষায় থাকতে হবে না। আপনি সদাই তাঁর কৃপা পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

Published by: Soumitra Sen | Sep 07, 2024

VIEW ALL

Read Next Story