জঙ্গলি বিল্লি এবার বদমাশ বাবলি

Update: February 19, 2013 21:18 IST

ক্যাট, বেবোর জুতোয় এবার পা গলালেন প্রিয়াঙ্কাও। সঞ্জয় গুপ্তার আগামী ছবি শুটআউট অ্যাট ওয়াডালাতে আইটেম নম্বর করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। তিনি এবার বদমাশ বিল্লি।

টুইটারে প্রিয়াঙ্কার ভক্তদের উদ্দেশে সঞ্জয় লিখেছেন, "প্রিয়াঙ্কা চোপড়া! আমাদের রেট্রো আইটেম নম্বরে নাচবেন প্রিয়াঙ্কা...বাবলি বদমাশ হ্যায়, অনু মালিক সঙ্গীত পরিচালক।" একটি দৈনিক সূত্রে খবর, প্রিয়াঙ্কার শর্ত ছিল গানে কোনও রকম গালাগালি বা যৌন উদ্দীপক শব্দ থাকা চলবে না। সেই অনুযায়ী তিনটে গান দেওয়া হয় তাঁকে। তার মধ্যে থেকে বাবলি বদমাশ হ্যায় বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা। গানটি গাইবেন সুনিধি চৌহান।

পয়লা মে মুক্তি পাচ্ছে শুটআউট অ্যাট ওয়াডালা। ছবিতে রয়েছেন জন অ্যাব্রাহাম, অনিল কপুর, কঙ্গনা রওনাত, সোনু সুদ, মনোজ বাজপায়ী ও তুষার কপুর।

Post Your Comment

Total Comments:3

From When I am Seeing the Hindi Film, I Don`t Know Why I feel You are the Best Indian Actress Not Only in your Look, Your Behavior, Adda that means every Steps of your rising carrier indicates and bears our actual INDIAN CULTURE. May God Bless You and long Live! You are my Best Roll Model Actress Ever. Thank You, Ashoke (Bengali-Indian)

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।