হাজিরায় ফেল খোদ মুখ্যমন্ত্রী

Update: March 7, 2013 17:04 IST

সময়মতো অফিসে আসুন। সময়ের কাজ সময়ে শেষ করুন। বারবারই সরকারি কর্মচারিদের প্রতি এমন পরামর্শ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। বারবারই তিনি বলেন, রাজ্যে নতুন কর্মসংস্কৃতির  পরিবেশ তৈরি করাই তাঁর লক্ষ্য। কিন্তু বিধানসভায় হাজিরায় নিজেই পাস মার্কও পাচ্ছেন না মুখ্যমন্ত্রী।

সংসদীয় গণতন্ত্রের নিয়মের কথাই তো বললেন মুখ্যমন্ত্রী। সংসদ বা বিধানসভাই তো বিরোধীদের কথা বলার প্রধান জায়গা। কিন্তু মুস্কিল হচ্ছে বিরোধীরা বিধানসভায় কোনও অভিযোগ করলে মুখ্যমন্ত্রী তা শুনবেন কী ভাবে? গত কুড়ি মাসে বিধানসভার অধিবেশন বসেছে ৬৮ দিন। তারমধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মাত্র কুড়ি দিন। শতাংশের হিসেবে ২৯.০১। অর্থাত্‍ পাস মার্কও পাননি মুখ্যমন্ত্রী। তথ্য বলছে, মুখ্যমন্ত্রী কুড়ি দিন বিধানসভার অধিবেশনে এলেও ছিলেন খুব কম সময়।
গত কুড়ি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনা ২৭৫টি প্রশ্ন গৃহীত হয়েছে। কিন্তু উত্তর মিলেছে মাত্র ২২ টির। অর্থাত্‍ মাত্র আট শতাংশ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে কোনও উত্তরই অবশ্য মুখ্যমন্ত্রি নিজে দেননি। তাঁর দফতর থেকে লিখিত ভাবে প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী সর্বত্রই বারবার তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরছেন। প্রশ্ন উঠছে, তাহলে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিয়ে সাফল্যের কথা তুলে ধরছেন না কেন? বিরোধীদের অভিযোগ, যে প্রশ্নের উত্তর তারা চাইছেন, বিধানসভায় তার সঠিক উত্তর এলে সরকারের আসল রূপটাই বেরিয়ে পড়বে। আর সেকারণেই বিধানসভাকে এড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
 
সংসদীয় গণতন্ত্রের নিয়মের কথাই তো বললেন মুখ্যমন্ত্রী। সংসদ বা বিধানসভাই তো বিরোধীদের কথা বলার প্রধান জায়গা। কিন্তু মুস্কিল হচ্ছে বিরোধীরা বিধানসভায় কোনও অভিযোগ করলে মুখ্যমন্ত্রী তা শুনবেন কী ভাবে? গত কুড়ি মাসে বিধানসভার অধিবেশন বসেছে ৬৮ দিন। তারমধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মাত্র ২০ দিন। শতাংশের হিসেবে উনত্রিশ দশমিক চার এক। অর্থাত্‍ পাস মার্কও পাননি মুখ্যমন্ত্রী।



এক নজরে বিধানসভায় মুখ্যমন্ত্রী


৬৮ দিনের মধ্যে বিধানসভার অধিবেশনে ২০ দিন উপস্থিত
উপস্থিতির শতকরা হার ২৯.৪১
উপস্থিত কুড়ি দিনের মধ্যে অধিবেশন ছিলেন খুব কম সময়ে
গৃহীত ২৭৫টি প্রশ্নের মধ্যে জবাব দিয়েছেন মাত্র ২২
জবাব দেওয়ার শতকরা হিসাব মাত্র আট শতাংশ




Post Your Comment

Total Comments:18

i never seen such a bad cm in my life.ho god ar kata din?

Ai jodi responsibility hoy tahole ar ki bolbo

Pls do not forget that KabiGuru RabindraNath also was a School Drop out.Mostly as his equivalent she intends to be absent from any constructive forum.Why should Assembly be an exception.

MITHYAKATHA BOLA CHARA AR SOB KICHUTAI FEL TINI.

MOHAKORONER HAJIRATEO FEL KORBE UNIIIIII!!!!

W.B. Er C.M. Banglate 2to probad nischay janen tai jadi uni bhule giye thaken onake sei 2ti probad 1bar mone koriye deoa darkar- 1) chalakir dara kokhono kono mahot kaaj hoyna & 2) ati chalaker galay dori...

mukhha mantri to ja bolen tar 29.41% o sotti noy...eta natun ki.

Fakibaj mukhomontri.

আমি বর্ধোমান ডিস্টিকের পূর্বোস্তলী থানার অন্তর গত মাদ্রা গ্রামের বাসিন্দা । আমরা মাননীয়া মুখ্যমন্ত্রির দপ্তরে লিখিত অভিযোগ দায়ের কোরেছিলাম গত ছয় মাস আগে কিন্তু কোন উত্তর আসেনি আজ ও । অভিযোগ গুলি হোল পরিবেশ দূষণ সম্পর্কে । জনবসতি পূর্ণো গ্রাম মাদ্রা ও বৈদ্যপুর মোধ্যে তৈরি হোয়েছে ইট ভাটা যার ফলে দূষণ হোচ্ছে পরিবেশ , খতি হোচ্ছে চাষের জমি এই সমস্ত সমস্যার সমুখে পরেছে এই দুই গ্রাম আর তার সাথে সমুখে পরেছে ভাটরা গ্রাম এই তিনটি গ্রামের চাষিরা মিলে অভিযোগ কোরে ছিল যাতে চাষ টা বাচিয়ে রাখা যায় কিন্তু সম্পুর্ণ হয়নি আর চাষই এই তিন গ্রামের অন্ন যোগায় । এই গ্রামের লোকরা প্রতিকারের অসায় অজ ও বোসে আছে ।

কথায় আছে আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় জানেন না বা মানেন না, অবশ্য আনেক কিছুই তিনি মেনে চলন না।

Didir Ganatantrik sarkare ekta post ache. Jar biruddhe kono jarijuri chale na.Seta ki nischay bole dite habe nadictatorship.

Mohakoroner hagirateo fel korben uniiii!!!

Mohakoroner hagirateo fel korben uniiii!!!

Mohakoroner hagirateo fel korben uniiii!!!

Mohakoroner hagirateo fel korben uniiii!!!

Mohakoroner hagirateo fel korben uniiii!!!

I think, the definition of ``Great Man/Lady`` is : He/She gradually advice/order to do or not to do , to others , what`s are possible to do or not to do by him/herself. But the definition of King/Queen/Lord/Owner is : Peoples to follow his/her order Don`t think whatever wrong or right, true or false. Otherwise they will be punished. They have not possess right to show finger towards him/her. So Pls keep finger on your lips . Isss....no ward for king.....

CM FELURAM....

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।