ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়, প্রস্তাব ভার্মা কমিটির

Update: January 24, 2013 09:22 IST

তিন সদস্যের বিচারপতি জে এস ভার্মা কমিটি বুধবার ধর্ষণ বিরোধী আইনের ব্যাপক পরিবর্তন চাইলেও ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করল। তার বদলে গণধর্ষণের জন্য ন্যুনতম ২০ বছর এবং ধর্ষণ ও খুনের ক্ষেত্রে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সুপারিশ জানিয়েছে এই কমিটি।

গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীর গণধর্ষণকে কেন্দ্র করে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়েছিল। দেশ জোড়া প্রতিবাদের জেরে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জে এস ভার্মার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। গতকাল এই কমিটির কেন্দ্রীয় সরকারের কাছে ৬৩০ পাতার রিপোর্ট পেশ করেছে।

নাবালক অপরাধের ক্ষেত্রে বয়সের সীমা কমিয়ে এনে নতুন যে আইনের দাবি উঠেছিল ভার্মা কমিটির রিপোর্টে তারও বিরোধিতা করা হয়েছে। এর সঙ্গেই ধর্ষণের শাস্তি হিসাবে রাসয়ানিক ভাবে যৌন ক্ষমতা হরণেও সম্মতি জানায়নি এই কমিটি।

শুধুমাত্র শাস্তির বিধান না দিয়ে ধর্ষণ সহ বিবিধ যৌন নিগ্রহ রোধের চেষ্টা অনেক বেশি জরুরি বলে ভার্মা কমিটি জানিয়েছে। যে কোনও যৌন নিগ্রহ সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার এবং অপরাধীদের শাস্তি প্রদান প্রয়োজন বলেও জানিয়েছেন বিচারপতি ভার্মা। এর সঙ্গেই বর্তমান আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলেও সমালোচনা করেন তিনি।

পুলিস, মিলিটারি বা সরকারী যে সমস্ত উচ্চপদস্থ কর্মচারীরা যৌননিগ্রহের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে আইনের কড়া পদক্ষেপের সুপারিশ জানিয়েছে ভার্মা কমিটি। এর সঙ্গেই যে সব অঞ্চলে আফস্পা চালু আছে সেখানে উর্দির আড়ালে থাকা ধর্ষকদেরও সাধারণ ফৌজদারি আইনের আওতাভুক্ত করার প্রস্তাবও করা হয়েছে এই কমিটির পক্ষ থেকে।

Post Your Comment

Total Comments:6

MONE HOCHCHE INIO PORIBORTON PONTHI......ETA PUROPURI GENDER NEUTRAL RECOMENDATION NOI... EI KARONEI TOH OTO THANDATE SARA DILLI FUNSHE UTHECHILO... BHOPAL GAS TRAGEDY TE JEMON 25000/- FINE HOICHILO... ER RECCOMMENDATION O EKI ROKOM...MONE HOCHCHE RAPIST RA EDER CLOSE RELATIVE...TADER GA BACHANO?????? ABAR JHOR UTHBE.........

sala toder meyer rape hole tobe bujbi...

Oi comitie r sodsso der meye dhorsìto hole bujhbe. . . . Dhorson ki ,dhorsito ki, r ekta meyer jibon er koto dam.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।