ধর্ষণকাণ্ডের প্রতিবাদের ঝড় রাইসিনা হিলসেও

Update: December 21, 2012 14:29 IST

'উই ওয়ান্ট জাসটিস!' ধ্বনিতে দিল্লি ধর্ষণকাণ্ডের প্রতিবাদ আছরে পড়ল রাইসিনা হিলসে। আজ দিল্লিতে সফদরজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ২৩ বছরের তরুণীর ন্যয়বিচারের দাবিতে নজিরবিহীন ভাবে কয়েক হাজার প্রতিবাদী মানুষের মিছিল রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভিতরে ঢুকে পরেন। দোষীদের কড়া শাস্তির দাবি জানাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মিছিলে অংশগ্রহণকারীরা।

গণতান্ত্রিক মহিলা সমিতি, ইয়ং ওমেনস ক্রিশ্চান অ্যাস্যোসিয়েশন সহ একাধিক সংগঠনের সমাজকর্মী, ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ রাজপথ থেকে বিজয়চক হয়ে রাইসিনা হিলসে পৌঁছন। এর পর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রতিবাদী জনতার মিছিল রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক ও নর্থ ব্লকের দিকে এগিয়ে যায়। মহিলাদের জন্য নিরাপদ দিল্লি এবং ধর্ষিতার ন্যয়বিচারের দাবিই উঠে এসেছিল স্লোগানে। ধর্ষণকারীর চরম শাস্তিও দাবি করেন তাঁরা।

শুধু রাজধানী নয়, রবিবারের নারকীয় ঘটনার প্রতিবাদের ঝড় ছড়িয়েছে সারা দেশেই। দিল্লিতে তরুণীর গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন কলকাতার প্রাতঃভ্রমণকারীরা। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করেন প্রাতঃভ্রমণকারীরা। দিল্লি সরকারের সমালোচনায় স্লোগানও দেন তাঁরা। সবশেষে ফুটপাথে মোমবাতি জ্বালিয়ে নিগৃহীতা তরুণীর দ্রুত আরোগ্য কামনা করেন। প্রাতঃভ্রমণকারীদের দাবি, ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার শেষ করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি গোটা দেশে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের উপযুক্ত ব্যবস্থারও দাবি জানিয়েছেন তাঁরা।  

মধ্যপ্রদেশের ভোপালেও প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ। উত্তরপ্রদেশের লখনউ এবং বিহারের পাটনাতেও প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। গণধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানাতে কলকাতাতে আজ সকালে মোমবাতি জ্বালানো হয়।






Post Your Comment

Total Comments:7

GOOTI KATEK LOKER JONNO...DESH ER BODNAAM ....SABHARON MANOOSH HOIRANI ->> er sikar ER BEPAR A ROJ PALA KORAY AI WOSRINKKHOL DER DHARA .UCHIT...IVTEACHING..RAPE.GANG RAPE, ER JONO SASTI RAKHA ACHE KINTO EYEEENE ARO KORA HAWA PROIJON...

Nijer proti khub ghrina hochche.purus blte lojja lag6e.ei suorer bachcha gula fasi noy.torpia torpia mara uchit,

Deshtar nam bharat barse.Kondin dekhbo ei janowar gulo ekdin MLA ba MP hoye geche.Manobadhikar commison r report bolche Indian cities are becoming more and more unsafe.Drishtantomulok swasti nadile eder mata aro pashu pasray pabe.But abaro bolchi je desh r riti holo anyaer swasti na deowa sekhane ekhetre ki korbe amar jathestha sandeha ache.

FASHI noi eder charam saja paoa darkar, fashi to ek minite i sesh. tarpano darkar. students ra pitie maruk. private parts kete LaBAN die dik

Eder uchit saja deoa hok. either eder k students der majhe fele din saja peye jabe. noi eder private parts kete rastae chere din

েদািসেদর ফািস েদওয়া েহাক ৷

েদািসেদর ফািস েদওয়া েহাক ৷

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।