ডিএসপি খুন বিতর্ক, অখিলেশ মন্ত্রিসভা থেকে ইস্তফা রাজা ভাইয়ার

Update: March 4, 2013 12:44 IST

চরম অস্বস্তির মুখে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে মন্ত্রী রাজা ভাইয়া ওরফে রঘুরাজ প্রতাপ সিংকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পুলিস আধিকারিক খুনের ঘটনায় অভিযুক্ত রাজা ভাইয়া ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পরিকল্পনাতেই এই খুন করা হয়েছে বলে রাজা ভাইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত পুলিস আধিকারিকের স্ত্রী। 

দীর্ঘদিন ধরেই উত্তর প্রদেশের ওই রাজনীতিবিদের বিরুদ্ধে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। শনিবারই লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে প্রতাপগড়ে খুন হন পুলিস আধিকারিক জিয়া উল হক। গুলি করে খুনের পর, চার দুষ্কৃতী গ্রামের মধ্যে দিয়েই নিহত পুলিস আধিকারিকে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই চারজনই রাজা ভাইয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত। জিয়া উল হকের স্ত্রীর অভিযোগের পরই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। অখিলেশ যাদব প্রশাসনের ছত্রছায়ায় উত্তরপ্রদেশে গুণ্ডারাজ চলছে বলে অভিযোগ তোলেন মায়াবতী সহ অন্য বিরোধীরা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।