টুইটারে কুর্নিশ সাহসী মেয়ের লড়াইকে

Update: December 29, 2012 13:01 IST

সিঙ্গাপুরে দিল্লির ধর্ষিতা তরুণীর মৃত্যু হয়েছে আজ গভীর রাতে। শোকস্তব্ধ গোটা দেশ। ক্ষোভ, সমবেদনার জোয়ারে উপছে পড়ল টুইটার পেজ-

নরেন্দ্র মোদী:
ভারতের নির্ভীক তরুণীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ, তাঁর আত্মীয় পরিজনদের গভীর সমবেদনা জানাই।
অমিতাভ বচ্চন: আমানত! এখন শুধুই একটা নাম। ওঁর পার্থিব শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু চিরকালের জন্য ওঁর আত্মা আমাদের হৃদয়ে রয়ে যাবে।
লতা মঙ্গেশকর: অনেক হয়েছ। নির্ভীক দামিনীর মৃত্যু হতে পারে না। আমাদের দেশের মনুষ্যত্বের মৃত্যু হয়েছে। এখন সরকারকে গভীর নিদ্রা থেকে উঠতে হবে আর পশুতুল্য ধর্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। চোখের জল ফেলা আর কথা বলা এবার বন্ধ হোক।
শাহরুখ খান: আমি লজ্জিত, আমি পুরুষ।
কৃষ্ণা তিরথ: ১৫ দিনের মধ্যে এর সুবিচার হওয়া প্রয়োজন। দোষীদের ফাঁসি হওয়া উচিত।
শাবানা আজমি: সিঙ্গাপুরে ওঁর মৃত্যুর পর আমাদের অক্ষমতা সামনে চলে এল। দেশের জন্য ও একটা জাগরণী আহ্বান দিয়ে গেল। এধরণের ঘটনা রুখতে কঠোর আইন প্রয়োজন। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

বিষেন সিং বেদী: ভারতের মননকে উজ্জীবিত করতে দেশের মহান মেয়েটিকে মৃত্যবরণ করতে হল। আশা করি, দেশ এরপর লজ্জায় অবনত হবে।
জাভেদ আখতার: ওঁর মৃত্যুতে সরকার, পুলিস, আমি, আপনি এবং সকলে এক ভয়ানক বিপদের সম্মুখে দাঁড়িয়ে। ঘটনার নিন্দা করছি। অপরাধীদের প্রতি আমাদের ভাবনার পরিবর্তন প্রয়োজন।
শশী থারুর: সিঙ্গাপুরে আমাদের সাহসী মেয়ের অকস্মাত মৃত্যু জীবনের জন্য একটা যুদ্ধের সূচনা করল। একই সঙ্গে ওঁর মৃত্যুর কারণকেও আরও দৃঢ় করল।
শেখর কপুর: বর্ষবরণের রাতে ওই তরুণীর স্মরণে আমি নীরবতা পালন করব, তোমরা কি আমার সঙ্গে থাকবে? নাকি পার্টি করবে?
শোভা দে: ভারতের নির্ভীক কন্যা, দিল্লির রাজনৈতিক নেতারা নোংরা খেলা খেললেন, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ওই তরুণীকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত ছিল লোক দেখানো।
অনুপম খের: এটা দিল্লির মেট্রো রেল, ইন্ডিয়া গেট বন্ধ করে দেওয়ার সময় নয়, এটা ক্ষমা চাওয়ার সময়।
প্রীতিশ নন্দী: আমার হৃদয় থমকে গিয়েছে, ক্ষোভের আগুন জ্বলছে, গোটা বিষয়টি অত্যন্ত লজ্জার।
ওমর আবদুল্লা: শান্তিতে থাকো সাহসী মেয়ে।
মনোজ বাজপেয়ী: ও শান্তিতে থাক। গোটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক মুহূর্ত।
সোনি রাজদান: এই তরুণীর মৃত্যু যেন বিফলে না যায়, পরিবর্তনের জন্য ভারত সরকারের কিছু করা উচিত।
শ্রেয়া ঘোষাল: এই প্রথম এধরণের নৃশংস ধর্ষণের ঘটনা সামনে এসেছে, যদিও এখনও অসংখ্য বৈবাহিক ধর্ষণের ঘটনা নথিভূক্ত হয় না।
দিয়া মির্জা: আমারই একটা অংশের মৃত্যু হল বলে মনে হচ্ছে।
রিতেশ দেশমুখ: নির্ভীক যোদ্ধা ছিল, গোটা ঘটনাটি খুবই দুঃখের, আমাদের ঘুরে দাঁড়াবার সময় এসেছে।
নেহা ধুপিয়া: এরকম একটা দু:জনক ঘটনা দিয়ে বছরটা শেষ হল।

Post Your Comment

Total Comments:18

Manobotar upor je poishacik agat porlo Omanobotar, oi jaganno kokor guleder dristantamulk Sastie akanta kamo. Ara jodi becethake tahole vobissote adoroner acoranke britha mathay tula hobe, jar fol otanta kharapi hobe.,-(

Manobotar upor je poishacik agat porlo Omanobotar, oi jaganno kokor guleder dristantamulk Sastie akanta kamo. Ara jodi becethake tahole vobissote adoroner acoranke britha mathay tula hobe, jar fol otanta kharapi hobe.,-(

Daminir atmar santi kamona kori. R amra ki aro ekta `dharson o mrityu r jonno opekhsya korbo?

Majha majha bhabi aamra ki manush.Amar lojja korre nijeke manush bhabte.Tumi jekhane theko bhalo theko.

Metir mrityu prasasanik durbalata ke prakash karche.Amra sabai metir atmar shanti kamana kari.

To day is black saturday for us........or(Damini the brave lady)atmar chiro santi kamona kori.........amar mone hoy is sob ghotona rukhte (with respect our judgement)..... simpe TALIBANI AYINE DORKAR.....

hang the rapist

Durnitite aakontho dube thaka ei desher nari purus nirbisese protteker orthonoitik sadhinota naa thakle ei dhoroner oporadh hote thakbe r bichar babosthaye sunani o sakshi- sabud sapekshe sastibidhan cholte thakbe.Borso seser rattre hotel, pub, diskotheker income and mod bikrir poriman theke jana jabe bittosalider akta ongso ei ghotonate kotota udbigno.

LET HER SOUL REST IN PEACE BUT WE MUST UNREST TO GET JUSTICE CONDEMN THIS HENIOUS CRIME AND ACT

It is very painful not only her family also us.I appeal to Govt to take necessary action.My deepest condolence with her family.

message diye kichu hobena. do something.

if you can not do anyting then just stay silent

আমাদের জন্যও মুক্তির মূল্যবোধের একটি সবুজ ডাল পুঁতে রেখে গেছেন আমানত! - এবং আমরা জানি সে আছে কোথায় পোঁতা। আমরা যেন সে চেতনা ভুলে না যাই, আমরা যেন সে সন্ধান থেকে পিছিয়ে না আসি। অন্তত আমানত! সন্তুষ্টি নিয়ে শেষ নিঃশ্বাস ফেলতে পেরেছেন যে, তাঁর বাণী দেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, নতুন প্রজন্মকে নাড়া দিয়েছে। এবার দায়িত্ব নতুন প্রজন্মের। আমানত!জন্য নতুন প্রজন্মের শ্রদ্ধার্ঘ।শোকস্তব্ধ গোটা আমারই। ক্ষোভ, আমি নিজেকে আমানত! আপনজনের জায়গায় বসিয়ে পুরো বিষয়টি কল্পনা করার চেষ্টা করে বুঝতে পেরেছি, তাদের পৃথিবীর কোনো মানুষ কোনো দিন সান্ত্বনা দিতে পারবে না। মৃত্যুর পূর্বমুহূর্তে আমানত! মনের ভেতর কী চিন্তা কাজ করেছিল, আমরা কোনো দিন সেটি জানতে পারব না।

TO MAKE A MEMORABLE HISTORY OF THE DELHI EVENT AND AS A WARNING TO THE FUTURE RAPISTS....JE SOMOSTO RAPE CASE-E DHORSITA MARA GIYECHEN, SOBAIKE EK SONGE EK SOMOYE FAASI DEOA HOK .

Congress government raping all over India after freedom

nija k bachanor jonnyo ki sathe arms rakhte pari.........???uttor dik amader desh.

nija k bachanor jonnyo ki sathe arms rakhte pari.........???uttor dik amader desh.

We want justice. Those comments will not work at all. Please give permission to women that they can carry a gun for their self-defense.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।