শহরের বিভিন্ন ওষুধের দোকান আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

আজ সন্ধ্যায় এসএসকেএমের ন্যায্য মূল্যের ওষুধের দোকান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং কলকাতার নগরপাল সুরজিত কর পুরকায়স্থ। মুখ্যমন্ত্রীর  কাছে  অভিযোগ ছিল, এসএসকেএমের বেশ কয়েকজন চিকিতসক প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম না লিখে ব্র্যান্ডের নাম লিখছেন। ন্যায্যমূল্যের ওষুধের দোকানে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেগুলি প্রেসক্রিপশনে না লেখায় রোগীর বাড়ির লোকেদের সেইসমস্ত ওষুধ কিনতে হচ্ছে বাইরের দোকানগুলি থেকে।

আরাবুলের জামিন খারিজ

ভাঙড়কাণ্ডে আরাবুল ইসলামের জামিনের আর্জি আজ খারিজ হয়ে গেল আলিপুর আদালতে। আরাবুলের জেল হেফাজতে থাকার মত যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে জানিয়ে দেন বিচারক।

চলে গেলেন গৌর ক্ষ্যাপা

প্রয়াত হলেন বাংলার খ্যাতনামা বাউল গৌর ক্ষ্যাপা। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে মারা গেলেন গৌর ক্ষ্যাপা।

ফের একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর কণ্ঠে

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে নানা রূপে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। কখনও চিকিত্‍সক ও নার্সদের জন্য চিকিত্‍সার প্রাথমিক টোটকা। কখনও আবার জুনিয়র ডাক্তারদের প্রতি অনুরোধ। এসএসকেএমে ফেয়ার প্রাইস শপ, তিরিশ বেডের নেফ্রলজি বিভাগ ও চুয়াল্লিশ বেডের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শোনালেন নতুন একাধিক প্রকল্পের কথা।

"প্রধানমন্ত্রীকে মারার কথা বলিনি", কথা ফেরালেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণের ঘটনায় পাল্টা সংবাদমাধ্যমকেই দুষলেন মুখ্যমন্ত্রী। আজ এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "সংবাদ মাধ্যম মানুষকে বিভ্রান্ত করছে।" তাঁর বক্তব্যের অর্ধেক প্রচার করা হচ্ছে। সংবাদ মাধ্যমের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মমতা।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি মারার কথা বলিনি। তাঁকে অপব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযগ তোলেন মুখ্যমন্ত্রী।

আহত বিধায়কদের ফেরাল এসএসকেএম

এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভায় গণ্ডগোলে আহত দুই বাম বিধায়ককে ফিরিয়ে দিলেও, আহত তৃণমূল বিধায়ক মেহবুবা বেগমকে ভর্তি করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

রোগী ফেরাল এসএসকেএম

ফের রোগীকে চিকিত্সা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিউটাউনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের আহত হন দুই ব্যক্তি। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকেরা একজনকে এনআরএস হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই রোগীর নাম অমিত চক্রবর্তী।

নির্মমতা! এসএসকেএম ফেরালো অসুস্থ বৃদ্ধাকে

হৃদরোগের সমস্যা নিয়ে চিকিত্সা করাতে এসেও এসএসকেএম থেকে ফিরে যেতে হল বেহালার রবীন্দ্রনগরের বাসিন্দা শোভারানি রায়কে। রবিবার রাতে অসুস্থতার কারণে ওই বৃদ্ধাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।