বাহিনী প্রশ্নে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে হবে কংগ্রেসকেই, মত বিমানের

পঞ্চায়েত ভোটে বাহিনীপ্রশ্নে কাজিয়া অব্যাহত। বুধবার রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, "কেন্দ্রীয় বাহিনী আনার ব্যাপারে গড়িমসি করছে রাজ্য সরকার।" তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে না বলে রাজ্যের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে, তা অবাস্তব। ঠিক এই জায়গাতেই কংগ্রেস নেতৃত্বকে বিঁধেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর বক্তব্য, বাহিনী প্রশ্নে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে হবে কংগ্রেসকেই। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন বিমানবাবু।

প্রধানমন্ত্রীর মুখে নীতীশের প্রশংসা

বিজেপির সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে বেরিয়ে আসার ২৪ ঘণ্টার মধ্যেই জেডিইউ নেতা নীতীশ কুমারের প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের গলায়। নীতীশ কুমারকে ধর্মনিরপেক্ষ নেতা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। যারা কংগ্রেসের বন্ধু হয়, তারাই রাতারাতি ধর্মনিরপেক্ষ হয়ে যায়, কটাক্ষ বিজেপির।

ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?

গতকাল কামদুনির বিক্ষোভকারীদের সিপিআইএম তকমা দেন মুখ্যমন্ত্রী। আর আজ কামদুনির প্রশ্ন, "এখানে এসে কটা লাল পতাকা দেখেছেন মুখ্যমন্ত্রী?" বাসিন্দাদের দাবি, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক।

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শেষ ঘর গোছানো আজ

মিশন ২০১৪। সেনাবাহিনী তৈরিতে মন দিল কংগ্রেস। লোকসাভা নির্বাচনের আগে মনমোহন সরকারের শেষ মন্ত্রিসভার রদবদল আজ। সন্ধের বৈঠকে মন্ত্রিসভার নতুন মুখের ঘোষণা হবে। মন্ত্রিসভায় নতুন মুখ আনা ইউপিএ সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ।

পঞ্চায়েত মনোনয়ন: হুমকির পর গুলিবিদ্ধ ৩ সিপিআইএম কর্মী

পঞ্চায়েতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকির পর এবারে গুলিবিদ্ধ হলেন তিন সিপিআইএম কর্মী। বেধড়ক মারে আহত হয়েছেন আরও ১২ জন। ঘটনাটি ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ কুড়ি মিনিট ধরে গোটা এলাকায় কার্যত তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। লোহার রড, বাঁশ দিয়ে মারা হয় বামকর্মী সমর্থকদের। মারধরে গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রও। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সর্বকালীন `রেকর্ড` তৃণমূলের, ৬০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

নতুন `রেকর্ড` গড়ল তৃণমূল কংগ্রেস। বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার এক সর্বকালীন রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্রের স্কুটিনি পর্ব শেষে নজির বিহীন ছবি। চক্ষু চড়কগাছ কমিশনের। স্কুটিনি পর্ব শেষে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল।

তৃণমূলের সঙ্গে জোট নয়: কংগ্রেস

তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় আপাতত ইতি টানল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ সভাপতিকে সেকথাই জানিয়ে দিলেন শাকিল আহমেদরা। বরং তৃণমূলের বিরুদ্ধে আরও চড়া সুরে আন্দোলনের নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড। কিন্তু সত্যিই কী এই অবস্থান বজায় রাখতে পারবে কংগ্রেস? শুরু হয়েছে জল্পনা। 

প্রথম দফার নির্বাচনে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীর সংখ্যা পিছনে ফেলে দিল ২০০৮ পরিসংখ্যানকে। শুধুমাত্র প্রথম দফার নির্বাচনে নয় জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ শেষে দেখা যাচ্ছে ৩৩৮৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূল প্রার্থীরা, যা মোট আসনের ৯.৩৬ শতাংশ। যেখানে, ২০০৮র পঞ্চায়েত ভোটে সবকটি জেলা মিলিয়ে দুহাজার ৮৪৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন, যা ছিল মোট আসনের ৫.৫৭ শতাংশ।   

রাতে অন্ত্যেষ্টি বারাসতের নিগৃহীতা ছাত্রীর

পুলিসের উপস্থিতিতে গতকাল মধ্যরাতে নিমতলা শ্মশানে সত্কার করা হল বারাসতের নিগৃহীতা ছাত্রীর দেহ। তার আগে পুলিস এসকর্ট করে দেহ শহরে নিয়ে আসে। পরিবারের লোকজন দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁদের ইচ্ছে ছিল, একবার মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলুন। কিন্তু সে সব হয়নি। পুলিসের উপস্থিতিতে নিমতলা শ্মশানে রাত সাড়ে বারোটা নাগাদ দাহকাজ সম্পন্ন হয়।