জলসংকটে জঙ্গলমহল

মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলমহল জুড়ে চলছে জলধরো জলভরো প্রকল্পের কাজ। অথচ পরিকল্পনার অভাবে জঙ্গলমহলের বহু গ্রাম এখনও জলশূন্য। গ্রামবাসীদের অভিযোগ বারবার সরকারের কাছে অভিযোগ করলেও ফল মেলেনি। এই চড়া গ্রীষ্মে তাই চরম জলকষ্টের সামনে জামবনি ব্লক সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। পশ্চিমমেদিনীপুরের জামবনি ব্লকের বাঘুয়া গ্রাম। প্রায় ৮৫ পরিবারের বাস। অথচ গ্রামের মধ্যে মাত্র দুটো কুয়ো। একটিমাত্র টিউবওয়েল। গ্রীষ্মে কুয়োর জল তলানিতে এসে ঠেকে। ঘোলা জল পানের অযোগ্য হয়ে ওঠে। তখন ৮৫ পরিবারের একমাত্র ভরসা ওই একটিমাত্র টিউবওয়েল।  

বেলদায় মুখ্যমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি আর আত্মপ্রশংসা

আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জঙ্গলমহল সফরে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উজাড় করে দিলেন তাঁর প্রতিশ্রুতির ঝুলি। সঙ্গে নিয়মমাফিক আক্রমণ হানলেন পূর্বতন বামসরকারের প্রতি। দিলেন তাঁর সরকারের সাফল্যের খতিয়ানও।

লালগড়ে দাঁড়িয়ে পঞ্চায়তে জোর লড়াইয়ের ডাক দিলেন জয়রাম

লালগড়ে কংগ্রেসের সভামঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দলের সাংগঠনিক লড়াই মজবুত করার ডাক দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। এদিন জয়রামের নজরে একদিকে ছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, তেমনই তার নিশানায় ছিলেন মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়রাম বলেন, "কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে কেউ সরাতে পারবে না`। পঞ্চায়েত নির্বাচনে প্রদেশ কংগ্রেস নতুন রাজনৈতিক শক্তি নিয়ে লড়াই করবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আজ জঙ্গলমহল সফরে জয়রাম রমেশ

ফের জঙ্গলমহল সফরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। সরজমিনে খতিয়ে দেখবেন উন্নয়নের কাজ। পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সফর ঘিরে প্রত্যাশায় জঙ্গলমহলবাসী। ২০১১-র ১৯ নভেম্বর। জঙ্গলমহল সফরে এসেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। কেন্দ্রে তখন ইউপিএ-র অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস।

সেলুলয়েডে জঙ্গলমহল

জঙ্গলমহল নিয়ে ছবি বানাতে চলেছেন পরিচালক সংঘমিত্রা চৌধুরী। ছবির নাম `ছায়া যুদ্ধ`। দীর্ঘকাল ধরে অশান্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তির্ণ এলাকার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে `ছায়া যুদ্ধ`।

জঙ্গলমহলে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

প্রায় দশ মাস পর মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জঙ্গলমহল। গোয়ালতোড়ের মেটেলার জঙ্গলে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। 

যৌথবাহিনীর অভিযান বন্ধ না করেই উন্নয়ন

মাওবাদীদের মোকাবিলা করতে তিনটি পথে এগোবে কেন্দ্র ও রাজ্য সরকার। যৌথবাহিনীর অভিযান বন্ধ না করেই উন্নয়ন এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদীদের রুখতে হবে।

আলোচনার পরিবেশ নিয়ে সন্দিহান ভারাভারা রাও

মাওবাদীদের সঙ্গে আলোচনা চালানোর আগে জঙ্গলমহলে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মধ্যস্থতাকারীদের বৈঠকের পর একথা বলেন কবি ভারাবারা রাও। চব্বিশ ঘণ্টাকে ফোনে তিনি জানান, জঙ্গলমহলে সরকারের ভৈরব বাহিনী অত্যাচার চালাচ্ছে।

মাওবাদী নেতার বিবৃতি অবস্থান স্পষ্ট করুক সরকার

শান্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল মাওবাদীরা। বৃহস্পতিবার মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ এক বিবৃতিতে দাবি করেছেন, সরকার অবিলম্বে নিজের অবস্থান স্পষ্ট করুক।