ভোটের আগে হাওড়ায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল, অভিযোগ বামেদের

হাওড়া লোকসভা উপ-নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল বামেরা। বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও সিপিআইএম নেতা রবীন দেবের দাবি, বালি ও উত্তর হাওড়ার সবকটি বুথকে অতি-স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে।

ফাঁটল জেলা তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ফাটল ধরল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলে। গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিলেন জগদ্দলের দাপুটে তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম। দলের প্রতি আস্থা হারানোর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ি করেছেন তিনি। বিধায়ক পরশ দত্তর গোষ্ঠীর সঙ্গে অরুণ ব্রহ্ম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের।

মমতার নির্দেশেও থামছে না দলীয় কাজিয়া

পঞ্চায়েত ভোটের আগে মিটিয়ে ফেলতে হবে সবরকম গোষ্ঠীদ্বন্দ্ব। কার্যত হুমকির সুরেই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো। ব্লক সভাপতিকে অপসারণের প্রতিবাদে  বৃহস্পতিবার তৃণমূল ভবনে প্রকাশ্যে বিক্ষোভ দেখান দলের পশ্চিম মেদিনীপুরের কর্মী-সমর্থকেরা। প্রার্থীপদ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার দুই গোষ্ঠীর কাজিয়া মেটাতে ব্যর্থ দলের জেলার নেতারা। শেষ পর্যন্ত সমস্যা মেটাতে তৃণমূল নেত্রীর দ্বারস্থ হতে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে।   

তৃণমূল ছাড়তে মাওবাদী হুমকি কৃষিমন্ত্রীকে

তৃণমূল না ছাড়লে সপরিবারে খুনের হুমকি। কৃষিমন্ত্রী মলয় ঘটককে হুমকি চিঠি দিল মাওবাদীরা। ইতিমধ্যেই ঘটনাটি পুলিসকে জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার অজয় নন্দা। 

পার্ক স্ট্রিট কাণ্ডে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাকলি

রাজ্য মানবাধিকার কমিশনের দফতরে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্বীকার করে নিলেন পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা নিয়ে ওই ধরনের মন্তব্য করে ঠিক করেননি তিনি।

ভুঁইফোড় সংস্থার ব্রান্ড অ্যাম্বাসাডার ছিলেন তাপস পালও

এবার বেআইনি ভুঁইফোড় আর্থিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাপস পাল। কোম্পানীর প্রোফাইলেও মিলল তাঁর ছবি। তৃণমূল সাংসদের আশ্বাসেই অনেকে অ্যাস্ট্রলাইফ নামে ওই সংস্থায় টাকা রাখেন বলে অভিযোগ। নেতাজি ইন্ডোরে সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথিও শাসক দলের সাংসদকে।

ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ধনেখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধনেখালির পুলিস লকআপে তৃণমূল কর্মীর কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে আদালত।
গত ১৮ শে জানুয়ারি তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনকে থানায় নিয়ে যায় ধনেখালির পুলিস। পরের দিন ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু।

চিটফান্ড কাণ্ডের পিছনে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

সারদা কাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মে মাসে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে, সিপিআইএম এবং কংগ্রেসই এই কাণ্ড ঘটিয়েছে। পরিকল্পিত ভাবেই রাজ্যের বড় অংশের মানুষকে বিপদে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ধনেখালি কাণ্ডে সিআইডি তদন্তে খুশি নয় আদালত

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। তদন্তে নাক গলানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধেও। বিধায়ক যে তদন্তে নাক গলায়, সেই তদন্ত কি ভাবে নিরপেক্ষ থাকে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে সে প্রশ্নের জবাবও জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সে দিন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায় দিতে পারে আদালত।