চলন্ত বাসে আগুন, চিনে হত ৪৭

চিনের দক্ষিণপূর্বপ্রান্তে ফুজিয়ান প্রদেশে চলন্ত বাসে আগুন মৃত্যু হল ৪৭ জনের, গুরুতর আহত ৩৪। শুক্রবার জিয়ামেন প্রদেশের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন লেগে যায়। অফিস টাইম হওয়ায় বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। ফলে বাসের মধ্যেই মারা যান অনেকে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। 

ত্রাণের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ত্রাণের টাকা থেকেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জড়িয়ে গেল কাউন্সিলর জুঁই বিশ্বাসের নাম। চারু মার্কেট থানার বিরুদ্ধে উঠল পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ।   

সভাপতির ইদুঁর দৌড়ে ডালমিয়া, চিত্রক

শ্রীনিবাসন যদি বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হন,তবে কে হবেন পরবর্তী সভাপতি। যিনিই দায়িত্ব পাবেন, তিনি হবেন বোর্ডের অস্থায়ী সভাপতি। এই মুহূর্তে দৌড়ে রয়েছেন চারজন।

এবার ইস্তফা রাজীব শুক্লার,সরতে রাজি শ্রীনির শর্ত আরোপ

রবিবার জরুরি বৈঠক ডাকলেন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। রবিবার সকাল ১১টায় চেন্নাইয়ে বৈঠক বসার কথা। সেখানেই তাঁর বিদায়ের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন শ্রীনি এমনই জল্পনা ওয়াকি বহাল মহলের। গতকাল বিসিসিআই এর শীর্ষ আধিকারিকরা একে একে পদত্যাগ করতে শুরু করায় ক্রমশ কোনঠাঁসা হতে শুরু করেছেন শ্রীনি। ফাটল আরও চওড়া হচ্ছে শ্রী-নিবাসে।

বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাসমালিকরা

ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে ফের বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হলেন মালিকরা। অবিলম্বে ভাড়া বাড়ানো না হলে ধর্মঘটের রাস্তায় হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাসমালিকরা। গতকালই আরও একদফা দাম বেড়েছে ডিজেলের। বর্তমানে কলকাতায় ডিজেলের বর্ধিত মূল্য ৫৪ টাকা ৫৬ পয়সা।

শ্রীনির ভাগ্য নির্ধারণ আজই, ইঙ্গিত জেটলির

বিসিসিআই কার্যকারি কমিটির জরুরী বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। সহ সভাপতি অরুণ জেটলির এই মন্তব্য এখন সরগরম ক্রিকেট রাজনীতি। বোর্ডের পাঁচ সদস্যের ইস্তাফা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেটলি বলেন, "আজকের দিনটা অপেক্ষা করুন, উল্লেখযোগ্য কিছু গটবে।"

শ্রীনিকে ধিক্কার দিয়ে আসল ফেয়ার প্লে ট্রফি জিতল কলকাতা

`দিজ ইজ নট ক্রিকেট`। এই স্লোগানটার যোগ্য সম্মান রাখল কলকাতা। কলকাতা দেখিয়ে দিল ভালকে যেমন অন্তরের সঙ্গে গ্রহণ করতে হয়, খারাপ তেমন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সেটাই করে দেখাল কলকাতা। রবিরার রাতের ইডেন তারই সাক্ষী থাকল।

ফাইনালের পরই সরতে হতে পারে শ্রীনিকে

শ্রীনিবাসনের নির্বাসনে যাওরার সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তিনি নিজে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সরতে হতে পারে বোর্ড সভাপতিকে। আইপিএলের ফাইনাল ম্যাচের শেষেই শ্রীনির ভাগ্য নির্ধারণে বসবে বিসিসিআই।

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, মৃত ১৭

পাকিস্তানে স্কুলবাসে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল ১৭ জন শিশুর। শনিবার সকালে ঘটনাটি ঘটে গুজরাত শহরে। পুলিস আধিকারিক মহম্মদ রাশিদ জানিয়েছেন, বিস্ফোরণে ৭ জন শিশু আহত হয়েছে। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।