লালবাতির বাড়াবাড়ি রুখতে নির্দেশিকা হাইকোর্টের

অনুমতি ছাড়াই গাড়িতে লালবাতির ব্যবহারে ভারতীয় দন্ডবিধির ৪১৯ নম্বর ধারায় মামলা করা যাবে। তিনবছর পর্যন্ত সাজাও হতে পারে অভিযুক্তের। আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চপদস্থ আধিকারিকদের অবৈধভাবে লালবাতি ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এরজন্য পুলিসের কোনওরকম অনুমতি লাগবে না বলেও জানিয়েছে আদালত।   

পুলিস হেফাজতেই মৃত্যু, মেনে নিলেন সরকারি আইনজীবী

পুলিস হেফাজতেই যে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছে আদালতে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন সরকারি আইনজীবী। তবে একে খুন বলে মানতে নারাজ রাজ্য। সরকারি আইনজীবীর দাবি এটি নিছকই দুর্ঘটনা।

সারদা কেলেঙ্কারিতে সিবিআই, মামলা আজ হাইকোর্টে

আজ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। গত ঊনিশ দিনে সারদাকাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, আজই তা আদালতকে জানাবে রাজ্য।

ফের হাইকোর্টে ভর্ত্‍‌সিত রাজ্য সরকার

ফের হাইকোর্টের ভর্ত্‍‌সনার মুখে পড়তে হল রাজ্যকে। এবার কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে। ওয়ার্ডের কাউন্সিলর ইলা দাম মারা যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও উপনির্বাচন করে নতুন কাউন্সিলর বাছার কাজ হয়নি।

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, শুনানি আজ

পুলিস হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার আজ শুনানি হাইকোর্টে। সুদীপ্ত গুপ্তের বাবা প্রণব গুপ্ত এই মামলা দায়ের করেন। অন্যদিকে ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলারও আজ শুনানি কলকাতা হাইকোর্টে। এর আগে এই ঘটনার সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। তদন্তে নাক গলানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধেও। 

ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

ধনেখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধনেখালির পুলিস লকআপে তৃণমূল কর্মীর কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে আদালত।
গত ১৮ শে জানুয়ারি তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনকে থানায় নিয়ে যায় ধনেখালির পুলিস। পরের দিন ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু।

পঞ্চায়েত মামলার রায় নিয়ে সরকারের সমলোচনায় বিমান

প্রশাসন কীভাবে পরিচালনা করতে হয়, রাজ্য সরকার তা জানেই না। পঞ্চায়েত মামলার রায়ের প্রেক্ষিতে আজ এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার উন্নয়নের স্বার্থে হাইকোর্টের নির্দেশ মেনে সরকারের অবিলম্বে নির্বাচনে যাওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি।

পঞ্চায়েত জট কাটাতে আদলতের রায় ১০ তারিখ

অবশেষে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা কাটতে চলেছে। আগামী ১০ মে, শুক্রবার এই মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। তবে, ওইদিন পুরো রায়ের বদলে রায়ের কার্যকরী অংশটুকু জানা যাবে। অর্থাৎ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রায়ের যে অংশ প্রয়োজন শুক্রবার সেটাই জানাবেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

ধনেখালি কাণ্ডে সিআইডি তদন্তে খুশি নয় আদালত

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। তদন্তে নাক গলানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বিরুদ্ধেও। বিধায়ক যে তদন্তে নাক গলায়, সেই তদন্ত কি ভাবে নিরপেক্ষ থাকে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে সে প্রশ্নের জবাবও জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সে দিন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায় দিতে পারে আদালত।