ভারতীয় দূতাবাসে নিরাপদে আছেন নসিদ

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসিদকে মালের ভারতীয় দূতাবাসে আশ্রয় দিতে সম্মত হয়েছে ভারত। নসিদ এ দিন এক ইংরাজি সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, "আমি মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে রয়েছি।" সেখানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

জাতীয় শিশুকন্যা দিবস, উদ্বেগের বাস্তবচিত্র

আজ জাতীয় শিশুকন্যা দিবস। তার আগে দেশে মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে সমীক্ষা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। কন্যা ভ্রূণ হত্যা, অপুষ্টি, নারী শিক্ষার হতাশাজনক ছবি ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকের নারী আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়। শিক্ষা, পেশাগত দক্ষতা, কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই আজকের অর্ধেক আকাশ। কিন্তু প্রদীপের নীচে পিলসুজের মতই আজকের নারীর এই এগিয়ে চলার আড়ালে রয়েছে অন্য এক উদ্বেগ।

চক্রান্তের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পিঙ্কি

নিজের হেনস্থার প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছেন পিঙ্কি প্রামাণিক। মুখ্যমন্ত্রীর কাছে তিনি সুবিচার চাইবেন বলেও পিঙ্কি জানান। পাশাপাশি দাবি করেছেন তাঁর পদক কেড়ে নেওয়ার কোনও সম্ভাবনাই নেই। পিঙ্কির অভিযোগ তাঁকে হেনস্তা করতেই পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চার্জশিট পেশ করেছে। যদিও বিধাননগর কমিশনারেটের দাবি, পিঙ্কির মেডিক্যাল রিপোর্ট এবং চার মাস ধরে তদন্ত চালিয়ে উঠে আসা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই চার্জশিটে তাঁকে অভিযুক্ত করা হয়েছে৷

সাঁতরাগাছি ধর্ষণ কাণ্ডে পুলিসের ভূমিকার নিন্দা রাজ্য মহিলা কমিশনের

সাঁতরাগাছি ধর্ষণ কাণ্ডে পুলিসের ভূমিকা নিন্দনীয়। হাওড়া হাসপাতালে ধর্ষিতার সঙ্গে কথা বলে এই মন্তব্য করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়। হাওড়ার পুলিস কমিশনারের কাছে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, সেদিন জগাছা থানার সিসিটিভি ফুটেজও চেয়ে পাঠিয়েছে মহিলা কমিশন।

ধর্ষণের অভিযোগে আটক পিঙ্কি প্রামাণিক

এশিয়াডে পদকজয়ী জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক পুরুষ। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার একথা জানিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

মা হলেন শিল্পা

মা হলেন শিল্পা শেট্টি। সোমবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সকালেই শিল্পার স্বামী রাজ কুন্দ্রা টুইটারে জানিয়েছেন, মা ও শিশু ভালো আছে।

পথ দুর্ঘটনার বলি একই পরিবারের ৩ জন

দিঘা থেকে কলকাতায় ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া ফাঁড়ির বিরিঞ্চি ব্রিজে দু্ঘটনাটি ঘটেছে। নিহতেরা কলকাতার বরাহনগর থানা এলাকার সিঁথির বাসিন্দা।

মহিলা রাজনীতিবিদদের `মিনিস্কার্ট`-এর উপর সরকারি নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন নারী স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব ইন্দোনেশিয়ার মহিলারা। মঙ্গলবারই সে দেশের সংসদ জানায়, কাজের জায়গায় `মিনিস্কার্ট`-এর মতো উত্তেজক পোশাক পড়তে পারবেন না মহিলা রাজনীতিবিদরা।

নতুন স্বাদে পরিচিত কাহিনী `অপরাজিত তুমি`

বেশ কয়েকবছর হল বাংলা সিনেমার ক্যানভাসে একের পর এক নতুন স্বাদের বানিজ্যিক ছবি উঁকি দিচ্ছে। মূলধারার বাইরে সমান্তরাল সিনেমাতে বাংলা ছবি উৎকর্ষ লাভ করেছিল অনেক বছর আগেই।