প্রিয়াঙ্কার মুখও দেখতে চান না ক্যাটরিনা!

এমনিতে দুই মহিলার মধ্যে বনিবনা না হলে চুলোচুলি হওয়াটা নাকি খুব স্বাভাবিক। আর দুই বাঘা সুন্দরী নায়িকার মধ্যে বনিবনা না হলে! উত্তরটা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে বলিউডের দুই সুন্দরী নায়িকা ইদানীং যা করছেন তাতে মনে হচ্ছে এ বিষয়ে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসা যাবে।

`দাজু`কে স্মরণ করলেন ঝিলমিল

শনিবার প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ধন্য হয়েছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। বরফি ছবিতে প্রিয়াঙ্কার দাজুর ভূমিকায় অভিনয় করেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়।

তারকাদের শুভেচ্ছা টুইটে, ১৩ দুনিয়া শুরুতেই বৈচিত্রের

২০১২-র শেষটা ছিল বিভীষিকাময়। তবে প্রতিবাদে, কান্নায়, প্রত্যয়ে সারা দেশকে কোথাও যেন একসূত্রে বেঁধে দিয়ে গেছে বছরটা। গোটা দেশের সঙ্গে বিনোদন জগতও টুইটারে সোচ্চার হয়েছে বছরভর। সেই প্রত্যয় ধরা পড়ল নতুন বছরের শুভেচ্ছাতেও।

তিন খানের প্রশংসায় ক্যাটরিনা

জন্ম হংকংয়ে। বেড়ে ওঠা হাওয়াই, লন্ডন, ফ্রান্সে। ভাবলেশহীন মুখে তাঁর ভাঙা ভাঙা হিন্দিতে বেশ বিরক্ত বলিউডি প্রতিদ্বন্দ্বীরা। তবে এইসবকে একেবারেই আমল দিতে রাজি নন ক্যাটরিনা কাইফ।

সেক্সিয়েস্ট প্রিয়াঙ্কা

শুরু থেকেই বছরটা বেশ ভালই কেটেছে প্রিয়াঙ্কা চোপড়ার। বক্সঅফিসে সুপারহিট তকমায় উতরে গেছে অগ্নিপথ। অস্কারে মনোনীত হয়েছে বরফি। ঝিলমিল চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ আসমুদ্রহিমাচল। নিজের পপ কেরিয়ারও শুরু করেছেন এবছরই। হিটের তালিকায় বেশ ওপর দিকেই রয়েছে তাঁর গাওয়া উইল.আই.অ্যাম।

বক্সিং রিংয়ে এবার প্রিয়াঙ্কা পাঞ্চ

কালি বিল্লি এবার নামছেন বক্সিং রিংয়ে। বরফির অটিস্টিক ঝিলমিল থেকে একলাফে আইকনিক মেরি কম। শক্তিশালী অভিনেত্রীর তকমা আগেই পেয়েছন। এবার নিজের ভার্সাটাইলিটির পরিচয় দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার সংগ্রামী মেরি কমকে নিয়ে ছবি বানাতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আর মেরির চরিত্রে প্রিয়াঙ্কাকেই বেছেছেন সঞ্জয়।

প্রিয়াঙ্কার প্রেমে বাটলার

"আমি এখনও বিয়ে করিনি কারণ আমি প্রিয়াঙ্কা চোপড়ার জন্য অপেক্ষা করে আছি..." এতো বহু ভারতীয় পুরুষের হৃদয়ের কথা। কিন্তু এবার এমন কথা শোনা গেল হলিউড অভিনেতা জেরার্ড বাটলারের মুখে। প্রিয়াঙ্কা আমেরিকায় থাকাকালীন নাকি একবার শুধু তাঁকে চোখের দেখা দেখতে ফ্লাইট মিস করার প্ল্যান করেছিলেন বাটলার!

প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ফারহান

ডন, অগ্নিপথ, জঞ্জির। একটাই কমন ফ্যাক্টর অমিতাভ বচ্চন। আর রিমেকে? সেখানেও তিনটির কমন ফ্যাক্টর একটাই। প্রিয়াঙ্কা চোপড়া। ডন, অগ্নিপথের পর এবার জঞ্জিরের রিমেক আসতে চলেছে বলিউডে। আর বিগ বি-র ছবির রিমেক মানেই যেন প্রিয়াঙ্কাকেই মনে ধরে পরিচালকদের। তবে তাই নিয়ে ব্যাপক শঙ্কায় ভুগছেন ফারহান আখাতার।

অভিজিতের পুজোয় তারকার মেলা

মুম্বইয়ের পুজোগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোখন্ডওয়ালার অভিজিতের পুজো। জাঁকজমক, ধারেভারে কিংবা গ্ল্যামারে অভিজিতের পুজো সব্বার চেয়ে আলাদা। পুজোর চারদিন মুম্বইয়ের প্রায় বেশিরভাগ সেলেবই একবার অন্তত এই পুজো ঢুঁ মেরে মেরে যান।