অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের প্রার্থী

চিকিত্সকের বিরুদ্ধে গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। অথচ সেই চিকিত্সককেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রার্থী করল তৃণমূলের চিকিত্সক সংগঠন। অভিযুক্ত চিকিত্সকের নাম গোপালকৃষ্ণ ঢালি। তিনি এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সক। চিকিত্সায় গাফিললতিতে রোগী মৃত্যুর অভিযোগ রয়েছে এমন চিকিত্সককে প্রার্থী করায় সরব হয়েছে কংগ্রেস এবং বামপন্থী চিকিত্সক সংগঠনগুলি।

ছাড়া পেলেন দেবযানী

এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সারদা চিটফান্ড কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। সকালে কয়েকটি রুটিন পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনও শারীরিক সমস্যা নেই দেবযানীর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শারীরিক দূর্বলতা, ডিহাইড্রেশন এবং ইউরিনের  সমস্যাও অনেকটাই কেটে গেছে দেবযানীর।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে এবার যোগ হতে চলেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসার পরই আত্মঘাতী হন উর্মিলা প্রামাণিক নামে বারুইপুরের এক এজেন্ট। এরপরই তাঁর ছেলে ভোলা প্রামাণিক বারুইপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন সুদীপ্ত সেন ও অরিন্দম দাস ওরফে বুম্বার বিরুদ্ধে। 

আজ আদালতে পেশ দেবযানীকে

আজ আদালতে পেশ করা হবে দেবযানী মুখার্জিকে। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানীকে শনিবারই বিধাননগর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তাঁকে সেদিন আদালতে পেশ করা সম্ভব হয়নি।

চিট ফান্ড কাণ্ড: আত্মহত্যার চেষ্টা এজেন্টের

চিটফান্ড কাণ্ডের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নদিয়ার এক এজেন্ট। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুমতি না নিয়ে একটি বেআইনি চিটফান্ড সংস্থা তাঁর মোবাইল নম্বর ব্যবহার করায় আদালতের দ্বারস্থ হয়েছেন মালদার এক অশিক্ষক কর্মী। তাঁর অভিযোগ, ওই চিটফান্ড সংস্থার কয়েকজন এলাকার পরিচিত তৃণমূল কর্মী হওয়ায় বারবার জানানোতেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। সারদাকাণ্ডের পর থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে চড়াও হচ্ছিলেন আমানতকারীরা। টাকা ফেরত দেওয়ার জন্য ক্রমশই চাপ বাড়ছিল। র‍্যামেল এবং ন্যাপেলাইন সংস্থার হয়ে প্রায় কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন নদিয়ার রানাঘাটের সৌমিত্র কুমার দাস। পরিবারের দাবি, আমানতকারীদের চাপ সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সৌমিত্রবাবু।  

আদালতে সুদীপ্ত, হাসপাতালে দেবযানী

আজ ফের আদালতে পেশ করা হল সুদীপ্ত সেন, অরবিন্দ সিং চৌহানকে। সুদীপ্ত সেনের জেল হেফাজতের আর্জি জানান হল বিধাননগর পুলিসের পক্ষ থেকে। অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেবযানী মুখোপাধ্যায়কে।

ফেরত গেল জঙ্গলমহল উন্নয়নের কেন্দ্রীয় টাকা

ফেরত গেল জঙ্গলমহলের উন্নয়নের টাকা। কাজ না হওয়ায় ফেরত গেল কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের প্রায় একশো কোটির বরাদ্দ। জঙ্গলমহলের উন্নয়নের জন্য ওই বিশেষ প্রকল্প ইন্টেগ্রেটেড অ্যাকশন প্ল্যানের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য তা সরকার খরচ করতে না পারায় ওই বরাদ্দের বিরাট অংশই ফেরত গিয়েছে কেন্দ্রের কাছে।

দশদিনেই ডিগবাজি সুদীপ্ত সেনের

মাত্র এক মাস দশ দিনের ব্যবধানে একশো আশি ডিগ্রি ঘুরে গেল সারদাকর্তা সুদীপ্ত সেনের বয়ান। যে সিবিআইএয়ের উপর ভরসা করেই চিঠি  লিখেছিলেন সুদীপ্ত সেন, সেই সিবিআই তদন্তেই অনাস্থা প্রকাশ করে আদালতে হলফনামা দিলেন সুদীপ্ত সেন।

সরকারের সঙ্গেই সুর মিলিয়ে সিবিআই তদন্তের বিরোধীতায় সুদীপ্ত সেন

রাজ্য সরকারের মতোই সুদীপ্ত সেনও চান না সারদা চিটফান্ড কাণ্ডে তদন্ত করুক সিবিআই। শুধু তাই নয়, সুদীপ্ত সেনের ভরসার জায়গা রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টগেশন টিম এবং কমিশন। কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে এমনই জানিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। হলফনামা জমা দিয়েছে সিবিআইও।সারদা কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারের সেই বক্তব্যই এবার ধরা পড়ল হাইকোর্টে পেশ হওয়া সারদা কর্তার হলফনামায়.  হলফনামায় সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন সুদীপ্ত সেন।