মাও হামলায় প্রাণ হারালেন বিদ্যাচরণ শুক্লা

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় আহত কংগ্রেসের প্রবীণ নেতা বিদ্যাচরণ শুক্লা প্রয়াত। মঙ্গলবার দুপুরে গুরগাঁওয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তৃণমূলের হাতে আক্রান্ত ২৪ ঘণ্টার সাংবাদিক, নিন্দায় সরব বিশিষ্টজনেরা

তৃণমূল কর্মীদের হাতে ২৪ ঘণ্টার সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কবি শঙ্খ ঘোষ।  শাসকদলের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন দলের কোনও নিয়ন্ত্রণ নেই, নাকি দলের নির্দেশেই এই বীভত্‍‍সতা? সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন থেকে বিশিষ্টজনেরা। কলকাতা প্রেস ক্লাব ও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের তরফে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়েছে।


কেমন আছে গ্রাম বাংলা? ২৪ঘণ্টা জিএফকের যৌথ সমীক্ষা, প্রথম ধাপ

বিপুল জনসমর্থন নিয়ে ২০১১-এর বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল-কংগ্রেস জোট। তারপর কেটে গেছে দুটো বছর। মাঝে সরকার ত্যাগ করে গেছে কংগ্রেস। সামনে এসেছে অসংখ্য ইস্যু, অসংখ্য ঘটনা। সিঙ্গুরের জমি ফেরত থেকে কার্টুন বিতর্ক, শিলাদিত্য থেকে পার্কস্ট্রিট, কৃষক আত্মহত্যা থেকে শিল্পায়নে ব্যর্থতা, গার্ডেনরিচ কাণ্ড হয়ে সারদা কেলেঙ্কারি। সমালোচনা বিতর্কে বারবার জর্জরিত হয়েছে তৃণমূল সরকার।

আজ ছত্তিসগড়ে ফের পরিবর্তন যাত্রায় কংগ্রেস

`পরিবর্তন যাত্রায়` বেরিয়ে মাওবাদী হামলায় প্রাণ খুইয়েছেন ছত্তিসগড়ে কংগ্রেসের শীর্ষস্তরের নেতারা। তবে তাঁদের মৃত্যুতে থমকে যেতে রাজি নয় জেলা কংগ্রেস। মাওবাদী সন্ত্রাসের সামনে মাথা নত না করার অঙ্গীকার নিয়ে খুব শীঘ্রই ফের পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতারা। বস্তারে যে জায়গায় মাওবাদী হামলায় দলের নেতাদের মৃত্যু হয়েছিল, ঠিক সেখান থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।     

খাদ্য সুরক্ষা বিল নিয়ে আজ শরিকি বৈঠকে কংগ্রেস

আগামী লোকসভা নির্বাচনের আগেই খাদ্য নিরাপত্তা বিল এবং জমি অধিগ্রহণ বিল দুটি পাশ করিয়ে নিতে মরিয়া কংগ্রেস। তারজন্য ইউপিএ-এর সব শরিক ও বিরোধীদের মত পেতে উদ্যোগী কংগ্রেস। এ বিষয়ে শরিকদের মতামত জানতে আজ বৈঠকে বসছে ইউপিএ-র কোর্ডিনেশন কমিটি।

শ্রীনি জটে কং-বিজেপি `একঘাটে জল' খেলো

শ্রীনিবাসনকে সরানো ইস্যুতে কংগ্রেস-বিজেপি একজোট! চেন্নাইয়ে ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকের আগে বোর্ডের পদাধিকারী কংগ্রেস-বিজেপি নেতারা হাতে হাত মিলিয়েছে। জরুরি বৈঠকের আগে কর্তাদের একাংশের মধ্যে চলছে চোরাগোপ্তা বৈঠক। বৈঠকের ইস্যু একটাই, শ্রীনিকে সরানোর ব্লুপ্রিন্ট তৈরি।

অন্ধ্র কংগ্রেসে ভাঙন, দলত্যাগী কেশব রাও

অন্ধ্রপ্রদেশে কংগ্রেসে ভাঙন ধরল। দল ছাড়লেন প্রথম সারির নেতা কেশব রাও। তেলেঙ্গানাপন্থী এই নেতা যোগ দিচ্ছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে।

নিশানায় কেন্দ্রীয় সরকার, বিজেপিকে নিয়ে নরম মুখ্যমন্ত্রী

হাওড়ার ভোট প্রচারের দ্বিতীয় দিনেও বিজেপি প্রসঙ্গে নরমই থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় দুটি জনসভাতেই একের পর এক  তোপ দেগেছেন কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে। নিশানায় ছিল কেন্দ্রীয় সরকারও। কিন্তু বিজেপি সম্পর্কে এই নরম সুর ভবিষ্যতের কোনও জোট সমীকরণের ইঙ্গিত কিনা তা নিয়েই এখন আলোচনা রাজনৈতিক মহলে। দুহাজার নয় সাল থেকেই কংগ্রেসের সঙ্গে জোট। সেই জোটের কাঁধে ভর করেই একের পর এক নির্বাচনী বৈতরনী পার। এবার কংগ্রেসের সঙ্গে ভেস্তে গেছে জোট। আর সে কারণেই কী হাওড়া লোকসভা ভোটের আগে একটু চিন্তিত মুখ্যমন্ত্রী? নাহলে হঠাত্‍‍ করে কেন টেনে আনলেন জঙ্গিপুরের প্রসঙ্গ?   

মাও হামলা: গণতন্ত্রের উপর আক্রমণ বললেন রাহুল, নিন্দা সোনিয়া, মনমোহনের

ছত্তিসগড়ে কংগ্রেস নেতা-কর্মীদের ওপর মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধী। এই ঘটনা গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন তাঁরা। ছত্তিসগড় সরকার তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছে কংগ্রেস। ছত্তিসগড়ে মাওবাদী হামলায় কংগ্রেস নেতা-কর্মীদের মৃত্যুর খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। ছিলেন রাহুল গান্ধী ও আহমেদ প্যাটেল। মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। খোঁজ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লার শারীরিক অবস্থার। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী ইতিমধ্যে রায়পুরে নিহতদের সঙ্গে দেখা করে এসেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জানিয়েছেন আক্রান্তদের পরিবারের পাশেই তাঁর দল রয়েছে।