প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা আবশ্যক করল সরকার

সরকারি হাসপাতালের চিকিত্করা প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম না লিখলে সংশ্লিষ্ট চিকিত্সকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে  এফআইআর দায়ের করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে স্পেশাল রিভিউ মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ইতিমধ্যেই  স্বাস্থ্য সচিব সতীশ তিওয়ারির লিখিত নির্দেশ পৌঁছে গিয়েছে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলতি সপ্তাহেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই নির্দেশ পৌঁছে যাবে। সরকারের এই নয়া দাওয়াইয়ের পরেই চিকিত্‍সক মহলে তৈরি হয়েছে জোর বিতর্ক।

উপহার নিলে ডাক্তারদের আয়কর দিতে হবে

অর্থ বা দ্রব্য উপহার নিলে ডাক্তারদের এবার থেকে আয়কর দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশ দিয়েছে আয়কর দফতর।  ওষুধের বিক্রি বাড়াতে বিভিন্ন সময়ে চিকিতসকদের নানা উপহার, বিদেশ ভ্রমণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার থেকে ওষুধ কোম্পানি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও সংস্থার থেকে পাওয়া যেকোনও উপহার,  ব্যবসায়িক আয় অথবা ভিন্নসূত্র থেকে আয় হিসেবে দেখাতে হবে চিকিত্সকদের।  

নামছে তাপমাত্রা পারদ, বাড়ছে রোগের দাপট

ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। প্রতিদিনই একটু একটু করে বদল হচ্ছে আবহাওয়ার। আর এই শীত নামার ঠিক মুখেই জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের মতো  রোগের সংক্রমণ দেখা যায় ঘরে ঘরে। চিকিত্সকদের মতে এই সময় নির্দিষ্ট কিছু সাবধানতা নিলে এড়ানো সম্ভব রোগের দাপট। নভেম্বর মাসের মাঝামাঝি হঠাত্‍ করেই রুক্ষ হয়ে যায় পরিবেশ। বাতাসে বাড়ে ধুলিকণার পরিমাণ। ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে মানুষের শরীরেও। শুধু ছোট বাচ্চারাই নয় বড়রাও এই সময় অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সদের মতে এই সময় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রেই কমে যায়।

ডাক্তারের লোভে গর্ভেই শিশুর মৃত্যু: ২৪ ঘন্টা এক্সক্লুসিভ

কিছু বাড়তি টাকা রোজগারের লোভ।  আর সেই কারণেই হাসপাতালের আউটডোরে দেখাতে আসা প্রসূতিকে হাইজ্যাক করে নিজের ক্লিনিকে নিয়ে গেলেন এক চিকিত্সক। এই অভিযোগ উঠেছে, কসবার একটি নামি বেসরকারি হাসপাতালের চিকিত্সক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। ৭ অক্টোবর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ধ্রুবা রায়ের অধীনে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল অন্তঃসত্ত্বা সর্বাণী ঘোষের। অভিযোগ, পরিবারের লোকেদের ভুল বুঝিয়ে, ওই হাসপাতালেরই আরেক চিকিত্সক সুদীপ্ত ভট্টাচার্য সর্বাণীকে নিজের ক্লিনিকে নিয়ে যান। ঠিক সময়ে অস্ত্রোপচার না হওয়ায় গর্ভেই শিশুটির মৃত্যু হয়।

নিখোঁজ চিকিৎসকের দেহ মিলল

নিখোঁজ চিকিত্‍সক বীরেশ্বর পালের দেহ সনাক্ত করল তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক বীরেশ্বরবাবুর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর জানা যায়। উনতিরিশে অক্টোবর থেকে কোনও খোঁজ মিলছিল না তাঁর। তদন্তে নেমে পুলিস জানতে পারে ওই একই দিনে উত্তর বন্দর থানা সংলগ্ন মল্লিকঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। মহম্মদ আলি পার্ক এলাকার পুলিস মর্গে রাখা ছিল দেহটি। বাড়ির লোকজন ওই দেহটিকে বীরেশ্বরবাবুর বলে সনাক্ত করেছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিস।

লটারি করে আত্মহত্যা চিকিৎসকের

আত্মহত্যা করতে দেহের কোথায় গুলি চালাবেন? মৃত্যুর আগে লটারি করে সেটাই স্থির করে নিলেন এক ইনটার্ন চিকিৎসক। কসবার আবাসনে উদ্ধার হয়েছে ওই যুবকের রক্তাক্ত দেহ। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের গার্লস হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি।

স্ট্যালন-পুত্রের রহস্যমৃত্যু

`রকি` এবং `র‌্যাম্বো` খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের বড় ছেলে সেজ মুনব্লাড স্ট্যালনকে মৃত অবস্থায় তাঁর লস এঞ্জেলস এর বাড়িতে পাওয়া গেল। এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ বলা না গেলেও, মনে করা হচ্ছে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণেই এই পরিণতি হয়েছে তাঁর।

ময়না তদন্তের রিপোর্ট না বদলে তৃণমূলের রোষে চিকিত্‍সক

নিরপেক্ষতা দেখানোর 'অপরাধে' তৃণমূলের হামলার মুখে পড়ে প্রাণের ভয়ে কার্যত লুকিয়ে থাকতে হচ্ছে তমলুক জেলা হাসপাতালের সরকারি চিকিত্‍সক প্রদীপ দাসকে। অথচ এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তেই।

আরজি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে শিকেয় পরিষেবা

আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে পুরোপুরি ভেঙে পড়েছে চিকিত্‍সা পরিষেবা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল কর্মবিরতি। হাসপাতালের ইনডোর-আউটডোর কোনও বিভাগেই পরিষেবা পাচ্ছেন না রোগীরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।