টিএমসিপির উপচার্য ঘেরাও আর কিছু প্রশ্ন

গণশক্তিকে শতবার্ষিকী হল ভাড়া  দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করেছে। এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সোমবার ঘেরাও করে  টিএমসিপি সমর্থকেরা। অবস্থান-বিক্ষোভ  চলে উপাচার্যের ঘরের  সামনেও। কিন্তু টিএমসিপির এই অভিযোগ কতটা যথার্থ? তথ্য  বলছে ওই একই হলে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। তাও বেশি দিন আগে নয়।

শোভনদেবকে হেনস্থা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিয়ে তৃণমূল বিধায়ক ও বিধানসভায় দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থার ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মচারী সমিতির তরফে আজ উপাচার্যের ঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। সেখানেই কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় যোগ দিতে যান শোভনদেব চট্টোপাধ্যায়।