শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ড

স্পট ফক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থকে সাসপেন্ড করল বিসিসিআই। একই সঙ্গে বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসের পেসার শ্রীসন্থকে আজীবনের জন্য নির্বাসিত করা হবে।

শ্রীসন্থকে ধোনি এবং হরভজন ফাঁসিয়েছে বলে দাবি বাবার

আইপিএলে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় পেসার শ্রীসন্থকে। শ্রীসন্থ ছাড়াও গ্রেফতার হয়েছেন অঙ্কিত চহ্বান ও অজিত চানডদিলা। এই তিন জনই এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। আজ সকালে দিল্লি পুলিস গ্রেফতার করেছে এই তিনজনকে। এই তিনজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে।

পাঠানের ব্যাট জাগল দেরিতে, নাইটদের প্লেঅফের স্বপ্ন এখনও অলীক

শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স খুব সহজে জয় ছিনিয়ে নিল রাজস্থানের কাছ থেকে। রাজস্থানের বিরুদ্ধে দূরন্ত জয়ের পর নাইট সমর্থকদের মধ্যে এখন একটাই আপসোস। ঘুম ভাঙতে দেরী হয়ে গেল না তো! কুম্ভকর্ণের ঘুম ভাঙতে লাগত ছ`মাস। শুক্রবার রাতে গম্ভীরের দেখে মনে হল ঘুম ভাঙল এগারো ম্যাচ পর। এই যে ইউসুফ পাঠান নাইট জার্সিতে সর্বোচ্চ রান করলেন, কালিসকে দেখে মনে হল, এইতো সেই মিস্টার স্পেশাল কিংবা দলের ফিলডিং দেখে মনে হল করার.. লড়ার... জেতার ইচ্ছা আছে। এই সবই মনে হল ১১ ম্যাচ পর। দুর্গা প্রতিমাকে দশমীতে সিঁদুর রাঙানোর পর যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ অষ্টমীর পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে, এই অবস্থাই হয়েছে নাইটদের। এখন নাইটদের সেই দশা। বাকি পাঁচটা ম্যাচে সবকটা জিতলেও প্লে অফে ওঠা নিশ্চিত নয়। নাইটদের ভাগ্য পুরোটাই এখন নির্ভর করছে অন্যদের খারাপ খেলার উপর।

নাইটের অন্ধকারচ্ছন্ন গলিতে প্লে-অফের জায়গা খুঁজছে রাজস্থান

হিসাব বলছে পেপসি আইপিএলে প্লে-অফের রাস্তা কলকাতা নাইট রাইডার্সের জন্য বন্ধ হয়ে গেছে। গতবারের চ্যাম্পিয়ানদের ঝুলিতে তাই বেঁচে থাকা কিঞ্চিৎ সম্মান ছাড়া বর্তমানে হারানোর কিছুই আর নেই। সেই পরে থাকা ছিটেফোঁটা সম্মান রক্ষার তাগিদে আজ বাজিগরের নাইটরা ইডেনে মুখোমুখি হচ্ছেন শিল্পা সুন্দরীর রাজস্থান রয়্যালসের।

চেন্নাইয়ের হাসি জয়ে ওয়াটসনের শতরানও ম্লান

আইপিএল সিক্সের প্রথম শতরান করলেন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন। সোমবার চেন্নাইয়ের চিপকে মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মাত্র ৬১ বলে শতরান করলেন ওয়াটসন।

শিল্পার দলের ব্যাটিং আজ রুগ্ন শিল্প

আইপিএলে সাপ লুডোর খেলা চলছেই। আজ যে রাজা কাল সে ফকির, সেই নীতি চলছেই। দারুণ রকম ফর্মে থাকা রাজস্থান রয়্যালস অলআউট হয়ে গেল মাত্র ১১৭ রানে। শনিবার বেঙ্গালুরুতে কোহলির বিরুদ্ধে শিল্পা শেঠির দলের হয়ে লড়লেন শুধু অধিনায়ক রাহুল দ্রাবিড় (৩৫)। বাকিরা ব্যর্থ।

জয় ছাপিয়ে জয়পুর দেখল তিন কিংবদন্তির মিলন

গতকাল ঝড় উঠল কলকাতায় আর তছনছ হল দেশের অন্য দুপ্রান্তে। এক পুণে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অমিত মিশ্রের কালবৈশাখীর মতো বোলিং দাপটে সবকিছু হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে সুব্রত রায়ের স্বপ্নের দল। আর জয়পুরে সেই একই দৃশ্য। রাজস্থানের শক্ত `দেওয়াল` হুড়মুড় করে ভেঙে পড়ে মুম্বই ইন্ডিয়ানসের উপর। ক্ষয়ক্ষতির পরিমান ১৭৯ রানের তাড়া করতে গিয়ে মাত্র ৯২ রানে সব শেষ।

সুন্দরীর দেশে তরী ডুবল বাদশার

আইপিএল-৬-এর শুরুটা অসাধারণ করেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল গত বারের চ্যাম্পিয়নরা। সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ১৯ রানে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। শিল্পা শেঠির দলের ১৪৪ রানের জবাবে ১৯ ওভারে মাত্র ১২৫ রানেই খতম হল কিং খানের দলের যাবতীয় লড়াই।

ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ কালিস

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসনের প্রশংসায় পঞ্চমুখ হলেন নাইটদের অন্যতম সেরা অস্ত্র জ্যাক কালিস। বললেন, এই অসি অলরাউন্ডারের উপস্থিতি যে কোনও মুহূর্তে ম্যাচের গতিমুখ বদলে দিতে পারে।