মমতার আক্রমণের জবাব দিলেন না সমীর

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রকাশ্যে আক্রমণ করলেও সমীর আইচ কিন্তু সেভাবে মুখ খুললেন না। বিশিষ্ট এই চিত্রশিল্পী শুধু বললেন, “উনি যে আমাকে শিল্পীর স্বীকৃতি দিয়েছেন এতেই খুশি।”এবার রাজ্যের পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদেরই একাংশকে আক্রমণের লক্ষ্য করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম করে তোপ দাগলেন শিল্পী সমীর আইচের দিকে। সাফ জানিয়েলেন, রাজ্যে পালাবদলের সময় পরিবর্তনপন্থীদের মিছিলে হাঁটলেও তৃণমূলের কেউ নন সমীর আইচ।