রাজকন্যাকে হারিয়ে রোলা গাঁরোর রানি সেরেনা

ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিলেন সেরেনা উইলিয়ামস। শনিবার ফরাসি ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে ১১ বছর বাদে রোলা গাঁরোয় খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে বিশ্বের এক নম্বর সেরেনা জিতলেন ৬-৪, ৬-৪।

ফেঞ্চ ওপেন ফাইনালের মহারণে মুখোমুখি মাশা-সেরেনা

গতকাল রোঁলা গারো সাক্ষী ছিল নাদাল-জকোভিচের মহারণে। আজ আর একবার সারা বিশ্বের সঙ্গেই রোঁলা গারো প্রস্তুত সেরেনা উইলিয়লমস আর মারিয়া শারাপোভার যুদ্ধের জন্য। আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই বছরের ফ্রেঞ্চ ওপেনের মহিলা বিভাগের ফাইনাল। মুখোমুখি এই মুহূর্তে বিশ্বের সেরা দুই মহিলা টেনিস তারকা।

ফরাসি ওপেনে সোমদেবের জয়, ফেড এক্সও ছুটল

ফরাসি ওপেনের শুরুটা দারুণ হল ভারতীয় তারকা সোমদেব দেববর্মনের। রোলা গাঁরোয় প্রথম রাউন্ডের ম্যাচে জিতে সোমদেবের সামনে আরও একটা বড় সুযোগ। আর একটা ম্যাচ জিততে পারেলই সোমদেব খেলতে পারবেন কিংবদন্তি রজার ফেডেরারের বিরুদ্ধে। রবিবার ফরাসি ওপেনের প্রথম দিনে সোমদেব জিতলেন ড্যানিয়েল মুনোজ ডি লা-এর বিরুদ্ধে ৬-৩, ৬-৩, ৭-৫।

কীর্তি গড়ে `বুড়ি` সেরেনার কান্না

নতুন কীর্তি গড়লেন সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়সে পেশাদারি টেনিস বিশ্বে শীর্ষস্থানে ওঠার নজির গড়লেন `সুপার` সেরেনা। ৩১ বছরের সেরেনা কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জিতে এই কীর্তি গড়লেন।

মেলবোর্ন পার্কে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন জোকার

অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিকটা করেই ফেললেন নোভাক জকোভিচ। রড লেভার এরেনায় তৈরি করলেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে টানা তিন বছর দখলে রাখলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লামের রুপোলী ট্রফিটা। বাকি তিনটে গ্র্যান্ডস্লামের অধিপতি হিসাবে কেউই না কেউই উঠে এলেও এতদিন পর্যন্ত অসি ওপেনের অধীশ্বর কেউই ছিলেন না। আজ সেই মিথ ভেঙে ফেললেন বিশ্বের অধুনা এক নম্বর। ক্যাঙারুর দেশের স্লামটাকে
'জকোভিচ স্লাম' বানিয়ে ফেললেন ২৬ বছরের সার্বিয়ান।

হেরে গেলেন মাশা, ফাইনালে মুখোমুখি আজারেঙ্কা-লি না

ফের ইন্দ্রপতন অস্ট্রেলিয়ান ওপেনে। কাল সেরেনা উইলিয়ামসের পর আজ মেলবোর্ন পার্ক থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। রড লেভার এরেনাতে সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্ধী লি না-র র‍্যাকেটের সামনে অপ্রত্যাশিতভাবে থেমে গেল মাশার বিজয়রথ। পরাজিত হলেন ৬-২, ৬-২-এ। অন্যদিকে কাল সেরেনাকে হারিয়ে দিলেও সেই জয়ের সুখ বেশিক্ষণ স্থায়ী হল না ``ছোট সেরেনা``-র। শীর্ষবাছাই আজারেঙ্কার কাছে ৬-১, ৬-৪ হেরে গেলেন স্লোয়ানি স্টিফেনস। ফাইনালে বেলারুশের আজারেঙ্কার মুখোমুখি চিনের লি না।

সেরেনাকে হারিয়ে চমক 'ছোট সেরেনা'র

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। নিজের দেশের উঠতি প্রতিভার কাছে হেরে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে স্লোয়ানি স্টিফেন্স-এর কাছে ৬-৩, ৫-৭, ৪-৬ হেরে অসি ওপেনে অভিযান শেষ হয়ে গেল ১৫টা সিঙ্গলস গ্র্যান্ড স্লাম খেতাবের মালকিন সেরেনা। ১৯ বছরের স্টিফেন্সের ছোট থেকেই স্বপ্ন তাঁর আদর্শ সেরেনার বিরুদ্ধে গ্র্যান্ড স্লামে খেলতে নামা।

অসি ওপেনে এবার বড় সেরেনা বনাম `ছোট সেরেনা`

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে এবার সেরেনা বনাম ছোট সেরেনার লড়াই। মহিলাদের সিঙ্গলেস শেষ আটে হতে চলা সেরেনা উইলিয়ামস বনাম সোলানে স্টেফিন্সের মধ্যে ম্যাচটাকে নিয়ে এমনটাই বলছে বিশ্বের সংবাদমাধ্যম।

এগোলেন ভূপতি, ডাবলসে হেরেও মিক্সড ডাবলসে জয় বোপান্নার

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনটা ভালমন্দ মিশিয়ে কাটল ভারতের। টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মহেশ ভূপতি ও তাঁর কানাডিয়ান সঙ্গী ড্যানিয়াল নেস্টার। এদিকে পুরুষদের ডাবলসে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে এগোলেন রোহন বোপান্না। শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোমানিয়া-স্লোভাকিয়া জুটিকে ৬-১, ৭-৬ ফলে হারিয়ে দেন ভূপতি-নেস্টার জুটি। পুরুষদের অপর ডাবলসে অবাছাই ইতালির বলিলি-ফগনেনি জুটির কাছে অপ্রত্যাশিত ভাবে ২-৬, ৬-৭-এ হেরে যান রোহন বোপান্না-রাজীব রাম। কিন্তু পরে মিক্সড ডাবলসে চাইনার সু ওয়েই সঙ্গে জুটি বেঁধে অসি-আমেরিকান জুটিকে ৬-৩, ৬-৩-এ হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্না।