তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

তেলেঙ্গানা ইস্যুতে প্রবল চাপে কংগ্রেস। তেলেঙ্গানা অঞ্চলের সাত জনকংগ্রেস সাংসদ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, আজই তাঁরা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেনবলেও হুমকি দিয়ে রেখেছেন। এই সাত জন সাংসদ ইস্তফা দিলে সংসদে ইউপিএ-র সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে। রাজ্যেও বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী ইস্তফা দিতে পারেন। আশঙ্কা সত্যি হলে সে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।

পৃথক তেলেঙ্গানার দাবিতে সিদ্ধান্ত পিছোল

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি নিয়ে সিদ্ধান্ত ফের পিছোল। বিষয়টি নিয়ে আরও সময় এবং আলোচনা করা প্রয়োজন বলে জানালেন সুশীলকুমার শিন্ডে। গত ২৮ ডিসেম্বরই একমাসের মধ্যে তেলেঙ্গানা প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তেলেঙ্গানা নিয়ে মিছিল শুরুর সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হায়দারাবাদ

রবিবার তেলেঙ্গানার দাবিতে একটি মিছিলের আগে গোটা হায়দারাবাদ জুড়ে নিরাপত্তা ব্যাবস্থা কড়াকড়ি করা করল অন্ধ্র রাজ্য পুলিস। তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটির (জ্যাক) তরফ থেকে ডাকা এই মিছিলটিতে তেলেঙ্গানা অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের যোগদান করেছেন। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে শুরু হওয়া এই মিছিলকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গেছে।

তেলেঙ্গানার দাবিতে সংসদে সরব ৮ সাংসদকে সাসপেন্ড করল কংগ্রেস

তেলঙ্গানা ইস্যুতে শেষপর্যন্ত কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। সংসদের ভিতর পৃথক রাজ্যের দাবিতে সরব হওয়া দলের আট সাংসদকে ৪ দিনের জন্য সাসপেন্ড করল কংগ্রেস হাইকমান্ড। ওই আট সাংসদের হৈ-হট্টগোলের জেরে মঙ্গলবার দিনভরের জন্য মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন।

তেলেঙ্গানায় জগনমোহন রেড্ডির কনভয়ে পাথর তেলেঙ্গানা সমর্থকদের

ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির কনভয় লক্ষ্য করে ফের পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখাল একদল তেলেঙ্গানা সমর্থক।

আডবাণীকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেছেন আডবাণীর উচিত কটূ কথা না বলা। আরও সংযত হওয়া।

আজ ফের তেলেঙ্গানা বনধ

পৃথক তেলেঙ্গানার দাবিতে উত্তাল অন্ধ্রপ্রদেশ। হায়দরাবাদ সহ দশটি জেলায় আজ বনধের ডাক দিয়েছে টিআরএস। প্রস্তাবিত রেল রোকো কর্মসূচি গতকালই প্রত্যাহার করে নেওয়া হয়। বদলে বনধের ডাক দেওয়া হয়।

তেলেঙ্গানা নিয়ে আন্দোলন আরও তীব্রতর হচ্ছে

হায়দরাবাদ সহ তেলেঙ্গানা অঞ্চলের দশ জেলাজুড়ে আজ থেকে শুরু হয়েছে রেল রোকো। তার সঙ্গে সরকারি কর্মচারী, পরিবহণ কর্মী, খনি শ্রমিক, শিক্ষক ও ছাত্রদের লাগাতার ধর্মঘট আজ বত্রিশ দিনে পড়েছে।

তেলেঙ্গানা: বৈঠকে মিলল না সমাধান

পৃথক তেলেঙ্গানার দাবিতে অন্ধ্রপ্রদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ ফের বৈঠকে বসেছিল কংগ্রেসের কোর গ্রুপ। সোমবারের বৈঠকে যা আলোচনা হয়েছিল, সেব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিস্তারিত জানানো হয়।