জ্যোতিপ্রিয় মল্লিকের এ দিনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিআইএম নেতা মানব মুখার্জি বলেন, "প্রত্যক্ষভাবে সমাজবিরোধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রকাশ্য জনসভায় তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এমনকী তাঁর বক্তব্যে পঞ্চায়েত নির্বাচন রক্তক্ষয়ী হয়ে ওঠার ইঙ্গিতও দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।