২৬/১১-র চার বছর পর, আজ আজমল কসাভের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে তার ফাসীর দণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১০-এর ৬ মে মুম্বই হামলায় একমাত্র ধৃত পাকিস্তানি জঙ্গি ২৫ বছরের আজমল কসাভের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল মুম্বইয়ের 'অ্যান্টি টেরর' আদালত। মুম্বই হাই কোর্টও সেই রায় বহাল রাখে।