অ্যাপলের প্রাক্তন কর্মকর্তা স্টিভ দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। বিরল ধরনের অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে অসম লড়াইয়ে হাল ছেড়ে গত অগাস্ট মাসেই পদত্যাগ করেছিলেন অ্যাপলের সিইও-র পদ থেকে। কিন্তু তাঁর হাতে গড়া কোম্পানি জোবসকে রেখে দিয়েছিল সাম্মানিক চেয়ারম্যান পদে।