বেলা গড়াতেই গুজবে পরিণত হল বিদ্যার বিয়ের খবর। শোনা গিয়েছিল ভোরের আলো ফোটার আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন বিদ্যা। তবে সেই খবর পুরোটাই ছিল ভুয়ো। বেলা ১১টা নাগাদ মুম্বইয়ে চেম্বুর এলাকার শ্রী সুব্রমনিয়া মন্দিরে গাঁটছড়া বাঁধলেন বিদ্যা ও ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুর।