কৌশল নির্ধারণে জোটের বৈঠক

Update: September 27, 2011 15:44 IST

তারা জানান, ঢাকার পল্টন ময়দানে অনুমতি না পেয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সমাবেশ থেকেই বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষনা করবেন।

দলটির নেতাদের অনেকেই বলেছেন, তাদের নতুন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে গণসংযোগ এবং দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করার বিষয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হান্নান শাহ জানান, সারাদেশকে চারটি ভাগে ভাগ করে সমাবেশ, পদযাত্রা বা রোডমার্চের মতো কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এ ধরনের গনসংযোগ কর্মসূচিগুলোতে খালেদা জিয়াসহ জোটের নেতারা অংশ নেবেন।
বিএনপি অফিসের সামনে পুলিশী অবরোধ

সর্বশেষ হরতালে বিএনপি অফিসের সামনে পুলিশী অবরোধ

বিএনপি নেতাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে, হরতালের মতো কর্মসূচি এবার তারা এড়াতে চাইছেন। কিন্তু দলটিতে ভিন্নমতও রয়েছে।

অনেকেই বলেছেন, কিছুদিন ধরে তারা গণসংযোগের মতো কর্মসূচি নিয়ে আলোচনা করে আসছিলেন ঠিকই।

এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে বিরোধীদলকে সমালোচনা করে বক্তব্য রেখেছেন। দেশের বাইরে এমন বক্তব্য নিয়ে বিএনপিতে প্রতিক্রিয়া হয়েছে।

ফলে এখনই কঠোর কর্মসূচি নেওয়ার ব্যাপারে একটা চাপও তৈরি হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।