আমন্ত্রন উপেক্ষা করে কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে মঞ্চ ভাগে নারাজ মমতা

Update: March 16, 2013 10:04 IST

বরকত গনি খান চৌধুরীর নামাঙ্কিত গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভবনের শিলান্যাস উপলক্ষ্যে আজ মালদায় আসছেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধী। আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে কংগ্রেস-তৃণমূলের চাপানউতোর।

সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে কোতায়ালি ভবনের পাশের অস্থায়ী হেলিপ্যাডে ছোঁবে প্রধানমন্ত্রী এবং সোনিয়া গান্ধীর কপ্টার। তারপর কোতোয়ালি ভবন হয়ে গণিখান চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী। এরপর রওনা হবেন নারায়ণপুরের উদ্দেশে। এই হেভিওয়েট সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদাকে।

কোতোয়ালি ভবন থেকে শুরু করে উত্তর মালদার নারায়ণপুরের অনুষ্ঠানস্থল, সর্বত্র নিশ্চিদ্র করা হয়েছে নিরাপত্তা। কোতোয়ালি ভবনের দিকে সব রাস্তায় রয়েছে কড়া পুলিস প্রহরা।

Post Your Comment

Total Comments:7

কংগ্রেসকে আমি পছন্দ করি না। বর্তমান কংগ্রেস পুরোটাই আমেরিকা, ইতালি, ব্রিটেন- এদের সুবিধের কথা চিন্তা করে দেশ চালাচ্ছে। ভারতবাসী বা গরীবের জন্য এরা মোটেই নয়। তাসত্বেও আমি কংগ্রেসীদের বলব-আপনারা কিছু মনে করবেন না। আপনাদের প্রাক্তন সঙ্গীর বা সঙ্গীদলের সৌজন্যবোধ বলে কিছু নেই।

It may be a drama on both part to mislead and to survey the motive of the mass to prepare themselves for the next Parliament Election.

UNI BANGLAR UNNOYONER THIKADER. TAI OPORER DARA BANGLAR UNNOYON BHALO LAGE NA . TAI ASEN NI

banglar sartho jara valo vabe dekhben ..tader vote din...taka naa thakle bengal sarkar chalano duskor hoyeporbe..

DIDI, YOU RIGHT.FIRST YOUR STATE. YOU ARE WORKING AGAINST OPSISION & MEDIA BOTH.SO YOUR JOB VERY TOUGH & OTHER SUPPORTING STAFF (MINISTERS)ARE NOT UP TO THE MARK. YOU ARE THE RAISING SUN THAT HAPPENS DAILY.DIDI GO AHEAD,WE ARE WITH YOU.DO NOT SPEND YOUR TIME ON SUCH WORK. LOK SABHA ELECTION WILL COME & THE TRINOMUL CONGRESS GET MAXIMUM SET.

MAMATA JEMON LOKKE UPEKHYA KOREN, EBAR BANGLAR JANOGAN ONAKE UPEKHYA KORBEN.

Italy`s sathe Mitali dubidhae .. Ram jatrae jete mon chae... Rail mantrok acheta kothae... Apekhaa ,2014 te result ki hoe Lokshavhae ?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।